স্বস্তি, রাজ্যে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ, শনাক্তের হার

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৯ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার কিছুটা হলেও স্বস্তির বার্তা বয়ে আনল। আগের দিনের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ও পজিটিভিটি রেট নিম্নমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৯ জন। আর সংক্রমণ হার কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৫ শতাংশে। সবচেয়ে বড় স্বস্তির বিষয় হল, মারণ ভাইরাসের ছোবলে নতুন করে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার অস্বস্তি বাড়িয়ে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ প্রায় পঞ্চাশের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৪৮ জন। আর সংক্রমণ হার পর পর দুদিন শূন্য দশমিক ৫৫ শতাংশের ঘরে দাঁড়িয়েছিল। ফলে সামান্য হলেও উদ্বেগ বাড়ছিল। শনিবার রাতে অবশ্য সেই উদ্বেগ কিছুটা কেটেছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। একদিনে ৮ হাজার ৬৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৫ শতাংশে। যার ফলে আরও ৩৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৮ হাজার ৫২৮ জনে। নতুন করে প্রাণহানি না হওয়ায় করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ২০৩ জনেই থমকে রয়েছে।’

স্বস্তি মিলেছে সুস্থতার হারে। টানা কয়েকদিন বাদে রাজ্যে ফের দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪২ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৬ হাজার ৯০৬ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৩ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে তিনটি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪১৯ জনে।’

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি আমেরিকার

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ‘পেড্ডি’র

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম