রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু কমলেও দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি মিলছে না কিছুতেই। রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণের (Daily Case)  রেখচিত্র ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। বাংলাদেশ (Bangladesh) সীমান্ত লাগোয়া জেলাটিতে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৮ জন। সামান্য পিছিয়ে কলকাতা (Kolkata)। কল্লোলিনী তিলোত্তমায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১০৭ জন। দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও দৈনিক মৃত্যু (Daily Covid Death) সামান্য স্বস্তি দিয়েছে। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন আরও তিন জন। সংক্রমণ হার (Positivity Rate) আগের দিনের মতোই চার দশমিক ০৪ শতাংশে রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ১০ হাজার ৮০০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে আগের দিনের মতোই ৪ দশমিক ০৪ শতাংশে। নতুন করে ৪৩৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ ৩ হাজার ৭৬১ জন। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন আরও তিন জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪৩০ জন।’

দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার বেশি হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৮৭ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ লাখ ৭৭ হাজার ৮৬১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৭৭ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৭০ জনে।’

ফুটবল বিশ্বকাপ ২০২৬: হাইতিকে ১-০ গোলে হারাল স্কটল্যান্ড

মায়ের ফোন ধরতে সংবাদ সম্মেলন থামালেন নীতীশ কুমার রেড্ডি, ভাইরাল আবেগঘন মুহূর্ত

বাংলায় বর্ষার এন্ট্রি, ছাতা রেডি রাখুন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি

হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, সোনা-রুপো ও নগদ লুট করে চম্পট দুষ্কৃতীদের

বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর