রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আরও বাড়ল, কমল শনাক্তের হার

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৫ জন। পাশাপাশি অ্যাকটিভ কেসের রেখচিত্র ঊর্ধ্বমুখী।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্বস্তি ক্রমশই বাড়ছে। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় রাজ্যে আরও ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৫ জন। পাশাপাশি অ্যাকটিভ কেসের রেখচিত্র ঊর্ধ্বমুখী। তবে দৈনিক সংক্রমণ ও অ্যাকটিভ কেসের সংখ্যা ঊর্ধ্বমুখী হলেও সামান্য স্বস্তি দিয়েছে শনাক্তের হার। আগের দিনের তুলনায় পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪০ শতাংশে। নতুন করে কারও প্রাণহানি না হওয়ায় টানা সাতদিন করোনায় মৃত্যুহীন দিন কাটাল বাংলা।

দেশের বিভিন্ন রাজ্যে গত কয়েকদিন ধরে ফের বেলাগাম তাণ্ডব চালাতে শুরু করেছে করোনার সংক্রমণ, দিল্লি, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে মারণ ভাইরাসের সংক্রমণ স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে। যদিও বাংলায় প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ যথেষ্টই নিয়ন্ত্রণে। কিন্তু ফের দৈনিক সংক্রমণ পঞ্চাশের গণ্ডি ছাড়ানোয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা অশনিসঙ্কেত দেখছেন। শনিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে করোনার দৈনিক বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। নতুন করে ১৩ হাজার ৬৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪০ শতাংশ। যার ফলে নতুন করে ৫৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৮ হাজার ২৬০ জনে। তবে নতুন করে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ফলে মৃতের সংক্যা ২১ হাজার ২০১ জনে থমকে রয়েছে।’

দৈনিক সুস্থতার হারও যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘মারণ ভাইরাসকে হারিয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ২৪ জন। এ নিয়ে সুস্থ হলেন ১৯ লাখ ৯৬ হাজার ৬৯৩ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৩ শতাংশেই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ৩১টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৬ জন। তার মধ্যে মাত্র ২১ জন হাসপাতালে চিকি‍ৎসাধীন।’

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি আমেরিকার

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ‘পেড্ডি’র

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম