উত্তরপ্রদেশের প্রেমিক যুগল, মধ্যপ্রদেশ ও রাজস্থান থেকে উদ্ধার যৌনাঙ্গ-কাটা দেহ

এরইমধ্যে রাজস্থানের ঢোলপুরের পুলিশ তরুণীর দেহও উদ্ধার করে। স্বাভাবিকভাবেই পার্শ্ববর্তী রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ করা হয়। এই খবর ফিরোজাবাদে এসে পৌঁছলে তরুণীর পরিবারের ওপর সন্দেহ দানা বাঁধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের ফিরোজাবাদের প্রেমিক যুগলের রহস্যজনক মৃত্যুর কিনারা করল পুলিশ। শুধু উত্তরপ্রদেশই নয়, এই ঘটনার সঙ্গে জড়িয়ে আরও দু’টি রাজ্য। পুলিশ জানিয়েছে, ওই প্রেমিক যুগলের দিল্লিতে খোঁজ পায় মেয়েটির পরিবার। তারপর খুন করা হয় তাঁদের। ছেলেটির মৃতদেহ মধ্যপ্রদেশে আর মেয়েটির দেহ রাজস্থানে ফেলে আসে পরিবারের সদস্যরা।

পরিবার মেনে নেয়নি প্রেমের সম্পর্ক। আর তাই গত ৩১শে জুলাই ফিরোজাবাদের বাড়ি থেকে পালিয়ে দিল্লিতে গিয়েছিল তাঁরা। এদিকে মেয়েটির পরিবারের সদস্যরা জানতে পারে, তাঁরা দিল্লিতে রয়েছে। সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সন্ধান মেলে। এরপর তাঁদের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নিয়ে যাওয়া হয়। ঝাঁসি মহাসড়কের ওপরই যুবককে খুন করা হয়, মৃত্যুর পর তাঁর যৌনাঙ্গ কেটে নিয়ে একটি ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়। বাড়ির মেয়েকেও ছাড় দেয়নি তারা। এরপর গলা টিপে তরুণীকে খুন করে প্রায় ১০০ কিলোমিটার দূরে রাজস্থানের ঢোলপুরের রাস্তার ধারের একটি ঝোপে ফেলে দেওয়া হয়।

মধ্যপ্রদেশ পুলিশ গত ৫ই অগস্ট গোয়ালিয়র থেকে যুবকের যৌনাঙ্গ-কাটা দেহ উদ্ধার করে। ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। তবে যুবকের নাম-ঠিকানাও তখনও জানা যায়নি। এদিকে ওই যুবকের বাবা বেশ কয়েকদিন ধরে ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ১০ই অগস্ট ফিরোজাবাদ থানায় ছেলের নিখোঁজ অভিযোগ দায়ের করেন। এরপর ফিরোজাবাদ পুলিশ গোয়ালিয়রেরর পুলিশের সঙ্গে যোগাযোগ করে। ছবি মিলিয়ে দেখলে বোঝা যায়, উদ্ধার হওয়া মৃতদেহ ফিরোজাবাদের ওই নিখোঁজ যুবকেরই। এরপরই তদন্তে গতি মেলে।

এরইমধ্যে রাজস্থানের ঢোলপুরের পুলিশ তরুণীর দেহও উদ্ধার করে। স্বাভাবিকভাবেই পার্শ্ববর্তী রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ করা হয়। এই খবর ফিরোজাবাদে এসে পৌঁছলে তরুণীর পরিবারের ওপর সন্দেহ দানা বাঁধে। এরপর পরিবারের সদস্যদের মোবাইল লোকেশন হিস্ট্রি খতিয়ে দেখলে, জানা যায় ওই তিন জায়গাতেই তাঁরা গিয়েছিল। এরপরই মৃত তরুণীর বাবা, কাকা-সহ আরও দু’জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্তরা।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার