রাজ্যপালের মুখোশ খুলতে আপাতত ইস্তফা দিচ্ছেন না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

এদিন জেএমএম ও কংগ্রেস নেতারা রাজ্যপাল রমেশ ব্যাসের সঙ্গে দেখা করার পাশাপাশি একটি স্মারকলিপিও তুলে দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: নির্বাচন কমিশনের (Election Commission Of India)  সুপারিশ প্রকাশ্যে না আসা পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী (Jharkhand CM) পদে ইস্তফা দিচ্ছেন না হেমন্ত সোরেন (Hemanta Soren)। বরং রাজ্যপাল রমেশ ব্যাস (Governor Ramesh Bais) যে বিজেপির এজেন্ট (Bjp Agent) হিসেবে কাজ করছেন তা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পাল্টা চাল দিয়েছেন তিনি। রাজ্যপাল এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করার পরেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফার বিষয়টি তিনি ভাববেন বলে বৃহস্পতিবার জোট শরিক কংগ্রেস নেতাদের জানিয়ে দিয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (Jharkhand Mukti Morcha) নেতা।

সম্প্রতি নির্বাচন কমিশন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের  (Hemanta Soren) বিধায়ক পদ খারিজের জন্য রাজ্যপাল রমেশ ব্যাসের (Governor Ramesh Bais) কাছে সুপারিশ করেছে বলে সংবাদ প্রকাশ হতেই শোরগোল পড়ে যায়। যদিও নির্বাচন কমিশন ও রাজ্যপালের সচিবালয়ের পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি। তবে নির্বাচন কমিশনের ওই সুপারিশের পরেই মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্তের ভাগ্য নিয়ে জল্পনা শুরু হয়। রাজ্য রাজনীতিতে টালবাহানা শুরুর সুযোগে জোটের বিধায়কদের ভাঙিয়ে ঝাড়খণ্ডে সরকার গড়তে বিজেপি ষড়যন্ত্র চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ইতিমধ্যেই জেএমএম ও কংগ্রেস বিধায়কদের রাঁচি থেকে সরিয়ে ছত্তিশগড়ের রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে।

এদিন নির্বাচন কমিশনের পাঠানো চিঠি সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার জন্য রাজভবনের আধিকারিকদের কাঠগড়ায় তুলেছেন ঝাড়খণ্ডের জোট সরকার। এদিন জেএমএম ও কংগ্রেস নেতারা রাজ্যপাল রমেশ ব্যাসের (Governor Ramesh Bais) সঙ্গে দেখা করার পাশাপাশি একটি স্মারকলিপিও তুলে দেন। ওই চিঠিতে সরাসরি অভিযোগ করা হয়েছে, রাজভবনের পক্ষ থেকেই নির্বাচন কমিশনের পাঠানো সুপারিশ চিঠি ফাঁস করা হয়েছে। যারা ওই ফাঁসকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। যদিও এ বিষয়ে রাজভবনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক