আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অপরিবর্তিত রেপো রেট, গাড়ি-বাড়ির ঋণের ইএমআই বাড়ছে না

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফের আমজনতার জন্য সুখবর। বাড়ি্গাড়ির ঋণের বোঝার জন্য বাড়তি ইএমআই গুনতে হবে না। কেননা, রেপো রেট অপরিবর্তিত রেখেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। শুক্রবার ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, রেপো রেট ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে টানা পঞ্চমবারের মতো অপরিবর্তিত থাকল  রেপো রেট। 

গত বছরের মে মাস থেকে রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট করে বাড়িয়েছিল দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। মূল্যবৃদ্ধির দহন জ্বালায় জর্জরিত সাধারণ মানুষের উপরে  ওই সিদ্ধান্ত কিছুটা হলেও মড়ার ওপরে খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছিল। চলতি বছরের এপ্রিলে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির প্রথম বৈঠকে রেপো রেট ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জুন মাসে মুদ্রা নীতি কমিটির দ্বিতীয় বৈঠকেও রেপো রেট অপরিবর্তিত রাখা হয়। ফলে স্বস্তির নিশ্বাস ফেলেছিল আম আদমি।

এদিন সকালে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন,  মুদ্রাস্ফীতির পূর্বাভাসেও বড় কোনও পরিবর্তন ঘটছে না। ৫.৪ শতাংশই হবে বলে আশা করা হচ্ছে। তবে অর্থনৈতিক বৃদ্ধি ৬.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশের পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশের অর্থনীতি শক্ত ভিতের উপরে দাঁড়ানোয় রেপো রেট কমানো হতে পারে বলে আশা করছিলেন আর্থিক বিশেষজ্ঞরা। কিন্তু তাঁদের সেই আশা পূরণ হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ