আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, ২৪২ জনের মৃত্যুর আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ:  ভয়াবহ দুর্ঘটনা।  আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান।আহমেদাবাদের মেঘানিনগরে দুর্ঘটনাটি ঘটে।  আকাশে ওড়ার মুখেই বিপর্যয়। বিমানটি লন্ডনে যাচ্ছিল। ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায়। বিমানে ২৪২ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা। বিমানবন্দরের সীমানা প্রাচীরের কাছে দুর্ঘটনা ঘটে। আশেপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাটি দুপুর ১টা থেকে ২টার মধ্যে ঘটেছে। কমপক্ষে ১২ অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ বিমানবন্দরের রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে তারা বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন। ফায়ার ব্রিগেডের ৭টি গাড়ি এয়ারপোর্টে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

একটি সর্বভারতীয় সংস্থা প্রদত্ত তথ্য অনুসারে  ফ্লাইটটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু মেম্বার। আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাওয়া এয়ার ইন্ডিয়ার বিমানটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। ১১ বছরের পুরনো ছিল বিমানটি। এই যাত্রীদের মধ্যে ছিলেন গুজরাতের প্রাক্তণ মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

বিমান দুর্ঘটনার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাতের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গে  বলেছেন। তিনি কেন্দ্রীয় সরকারের সহায়তা প্রদানের আশ্বাসও দিয়েছেন।  প্লেন ক্র্যাশে ঝলসে গিয়েছে আশপাশের বাড়ির ছাদ। দুপুর ১:১৭ মিনিটে টেক অফ করেছিল লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমানটি। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিমানটির ক্যাপ্টেন ছিলেন সুমিত সাভারওয়াল। তাঁর সঙ্গে ফার্স্ট অফিসার ছিলেন ক্লাইভ কুন্ডার। ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল একজন এলটিসি। তাঁর ৮২০০ ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। সহ-পাইলটের ১১০০ ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল।

এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন দুর্ঘটনা প্রসঙ্গে বলেছেন, “গভীর দুঃখের সঙ্গে আমি নিশ্চিত করছি যে আহমেদাবাদ লন্ডন গ্যাটউইকে পরিচালিত এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 171 আজ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। এই বিধ্বংসী ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই মুহূর্তে, আমাদের প্রাথমিক লক্ষ্য হল সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারকে সহায়তা করা। আমরা আমাদের সাধ্যমতো ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের চেষ্টা করছি।”

ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, তিনজনই বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে দুর্ঘটনার বিষয়ে কথা বলেছেন। X হ্যান্ডেলে টুইট করে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার