গভীর রাতে গুজরাতের ওষুধের কারখানায় রিঅ্যাক্টর ফেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক

গভীর রাতে ভয়ঙ্কর বিস্ফোরণ গুজরাতের ভরুচ জেলার একটি নামি ফার্মা সংস্থায়! মর্মান্তিক দুর্ঘটনায় ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ৬ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গভীর রাতে ভয়ঙ্কর বিস্ফোরণ গুজরাতের ভরুচ জেলার একটি নামি ফার্মা সংস্থায়! মর্মান্তিক দুর্ঘটনায় ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ৬ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশ। আহতরা এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। স্থানীয় সূত্রের খবর, ভরুচের ওয়াগরা জিআইডিসি এলাকার একটি কেমিক্যাল প্ল্যান্টে হাইড্রোজিনেশন প্রক্রিয়া চলাকালীন হঠাৎ করেই ১৫ কিলোলিটারের রিঅ্যাক্টর ফেটে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, মাত্র একবছর আগে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, গোটা এলাকা কেঁপে উঠেছিল। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। কারখানার একটি বড় অংশে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ এবং দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে।  ঘটনায় ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের সময় এমডিসি (মিথিলিন ডাইক্লোরাইড) গ্যাসের নিঃসরণের ফলে কারখানার গোটা চত্বরে কালো ধোঁয় ছড়িয়ে পড়ে। যারা দুর্ঘটনার সময় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। তাতেই অসুস্থ হয়ে গিয়েছেন কর্মরত শ্রমিকরা। বিস্ফোরণের শব্দ শুনেই এলাকার মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন।

গ্যাস লিকের কারণে তাঁদেরও চোখে তীব্র জ্বালাপোড়া শুরু হয়েছে। দমকল বাহিনীর অনেকক্ষণের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের দ্রুত উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যুর সঙ্গে লড়ছেন তাঁরা। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের একটানা সাইরেনের শব্দে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক অনুমান, কারখানার ভিতরে কোনও রাসায়নিক বিক্রিয়া বা রিঅ্যাক্টর সংক্রান্ত ত্রুটির কারণে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। তবে এখন বিষয়টি্র তদন্ত করছে পুলিশ।

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

পুজোর সময়ে দিল্লি থাকছেন? ঘুরে আসুন রাজধানীর ৮টি বিখ্যাত মণ্ডপ

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪