জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

Share:

নিজস্ব প্রতিনিধি:  পরিবারে পুত্রসন্তান জন্মাবে, এমনই নাকি বলেছিলেন ৮১ বছরের পুরোহিত। কিন্তু জন্ম হয় কন্যাসন্তানের। আর তাতেই চরমে ওঠে আক্রোশ। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে পুরোহিতকে গুলি করে খুনের অভিযোগ উঠল বাবা ও ছেলের বিরুদ্ধে। এমনকী, নিজেদের অপরাধ ঢাকতে প্রতিবেশীকে ফাঁসানোর ছকও কষেছিল তারা বলে দাবি পুলিশের। তবে কথায় বলে সব অপরাধী কিছু না কিছু ভুল করে। এক্ষেত্রেও সেটাই হয়েছে। একটা ভুলই সব অপরাধের পর্দা ফাঁস করে দিয়েছে। এই ঘটনা নিয়ে নিয়ে  চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুজফ্ফরনগরের ভৌরাকলাঁ গ্রামের একটি শিবমন্দিরে থাকতেন স্বামী দেবানন্দ ভারতী (৮১)। অভিযুক্ত জিশানের স্ত্রী প্রায় দেড় মাস আগে একটি কন্যাসন্তানের জন্ম দেন। তার আগে পুরোহিত তাঁদের পরিবারে পুত্রসন্তান জন্মানোর ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি তদন্তকারীদের। কিন্তু সেই ভবিষ্যদ্বাণী মেলেনি। পুত্রের বদলে কন্যাসন্তানের জন্মের পর থেকেই পুরোহিতের প্রতি ক্ষোভ তৈরি হয় জিশান ও তাঁর বাবা হাশিমের। পুলিশের দাবি, এই আক্রোশ থেকেই তাঁরা পুরোহিতকে খুনের পরিকল্পনা করেন।  জানা গিয়েছে, গত ১৩ অক্টোবর রাতে মন্দিরের ঘর থেকে পুরোহিতকে বাইরে ডেকে আনা হয়। এরপর তাঁর বুকে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাইকে করে পালিয়ে যায় দুই অভিযুক্ত।

আরও পড়ুন: দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

তদন্তে আরও জানা গিয়েছে,  জিশান ও তাঁর বাবা হাশিমের সঙ্গে গ্রামেরই বাসিন্দা হরেন্দ্রর পুরনো বিবাদ ছিল। সেই বিবাদের সুযোগ নিয়ে খুনের দায় হরেন্দ্রর উপর চাপানোর পরিকল্পনা করেন তাঁরা। হরেন্দ্রর মোবাইলের হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি ব্যবহার করে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করানো হয়। পরে সেই ছবি ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছিল বলে দাবি পুলিশের। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ছবিই তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। ছবিটি কোথা থেকে তৈরি করা হয়েছিল, তা জানতে স্থানীয় ফটোগ্রাফির দোকানগুলিতে খোঁজ চালায় পুলিশ। তদন্তকারীদের দাবি, সেই সূত্র ধরেই জিশানের নাম সামনে আসে। পরে প্রযুক্তিগত তথ্য ও অন্যান্য সূত্রের ভিত্তিতে হাশিম এবং জিশানকে গ্রেফতার করা হয়।  পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, চারটি কার্তুজ এবং খুনে ব্যবহৃত একটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে।  

দুর্গা মহাসপ্তমীতে ভয়াবহ ঘটনা নয়ডায়, ম্যাগি খেয়ে একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু

ইয়েমেনে ফের হামলা, যাত্রীবাহী বিমানের ৫০০ মিটার দূরে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

১১ নভেম্বরে গ্রিসে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা, পাত্র কে?

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের