মণিপুরে দুই যুবতীকে নগ্ন করে ঘোরানোর ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: মণিপুরের দুই কুকি যুবতীকে প্রকাশ্য রাস্তায় নগ্ন করে ঘোরানো এবং গণধর্ষণের ঘৃটনায় জড়িত থাকার অভিযোগে এক নরপিশাচকে গ্রেফতার করেছে পুলিশ। থাউবাল জেলা থেকে হীরা দাস নামে ৩২ বছরের ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। বাকি অভিযুক্তদের ধরতে বিশেষ তল্লাশি চলছে বলেও জানিয়েছেন তিনি।

মণিপুরে জাতি হিংসা চলার মধ্যেই গত ৪ মে দুই কুকি যুবতীকে নগ্ন করে প্রকাশ্য রাস্তায় ঘোরায় মেইতেই গোষ্ঠীর দুষ্কৃতীরা। এমনকি একজনকে ধানক্ষেতে নিয়ে গিয়ে গণধর্ষণও করা হয়। গত ১৮ মে পুলিশের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগও দায়ের করা হয়। কিন্তু বিজেপি শাসিত রাজ্যের পুলিশ কাত্যত হাত গুটিয়ে বসেছিল। বুধবার ওই লজ্জাজনক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই দেশজুড়ে তীব্র নিন্দার ঝড় ওঠে। বৃহস্পতিবার সকালে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুরের ঘটনাকে সভ্য সমাজের লজ্জা বলে আডখ্যা দিয়েছিলেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও। সরকার ব্যবস্থা না নিলে আদালতই ব্যবস্থা নেবে বলে কেন্দ্রকে হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।

আর তার পরেই টুইট করে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। ভিডিওতে সবুজ টি শার্ট পরিহিত যুবককে থাউবাল জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। যদিও কেন দুই মাস কেটে যাওয়া সত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নিল না সে্ই প্রশ্নের জবাব দেননি ‘নীরব’ মোদির দলের অন্যতম সদস্য।

 

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’

দিদা-ঠাকুমার রান্নাঘরের সেই হারানো স্বাদ, ফিরিয়ে আনুন এই রেসিপি দিয়ে

পাতে মটন, পরে গ্যাস-অম্বল… জামাইষষ্ঠীতে কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

হাকিমপুর সীমান্তে কড়া নজরদারি, ঘরে ফেরার অপেক্ষায় ৩৮৩ বাংলাদেশি

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলর, কী অভিযোগে গ্রেফতার ?

ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর গোপন ভিডিও প্রকাশ্যে! এরপর যা হল…

অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ