বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশি মুরগির স্বাদে বাটা মশলার ঘরোয়া টুইস্ট এনে দিতে পারে আলাদা মাত্রা। আদা, রসুন, মরিচ ও গরম মশলার ঘন বাটা মিশিয়ে তৈরি এই পদে আলুর সংযোজন স্বাদকে আরও বাড়িয়ে তোলে। সহজ উপকরণে তৈরি এই রেসিপি ঘরেই এনে দেবে রেস্তোরাঁ-স্টাইলের স্বাদ।

বাটা মশলার ঘন ঘ্রাণ আর দেশি মুরগির ঘরোয়া স্বাদ, এই দুইয়ের মেলবন্ধনে তৈরি হতে পারে এক অসাধারণ পদ। সামান্য উপকরণেই সহজে রান্না করা যায় এই মুরগির রেসিপি, যা পারিবারিক ভোজে হয়ে উঠতে পারে অন্যতম আকর্ষণ।

উপকরণ: মুরগির মাংস: ১ কেজি, গোল আলু ভাজা: ৬-৭ টুকরো, লঙ্কাবাটা: দেড় চা-চামচ, হলুদবাটা: ১ চা-চামচ, আদাবাটা: ১ টেবিল চামচ, রসুনবাটা: ১ চা-চামচ, জিরে বাটা: ১ চা-চামচ, পেঁয়াজ কুচি: ১ কাপ, তেজপাতা: ২টি, দারুচিনি: ২ টুকরা, এলাচ: ৩-৪টি, গরম মশলা বাটা: ১ চা-চামচ, পেঁয়াজ বেরেস্তাবাটা: ১ চা-চামচ, কাঁচা লঙ্কা : ৪-৫টি, নুন : স্বাদমতো, সর্ষের তেল: আধা কাপ, গরম জল: প্রয়োজনমতো।

প্রণালী: প্রথমে মুরগির মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। হাঁড়িতে তেল গরম করে তাতে দারুচিনি, এলাচ ও তেজপাতা ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা নরম করে ভাজতে হবে। পেঁয়াজ নরম হলে রসুন, আদা, লঙ্কা, হলুদ, জিরে, নুন ও সামান্য জল দিয়ে ভালভাবে কষিয়ে নিতে হবে। এরপর মুরগির মাংস দিয়ে আবার কষিয়ে নিন। অল্প অল্প করে গরম জল দিয়ে মাংস সেদ্ধ করতে হবে। এরপর ভাজা আলু গুলি দিয়ে ঢেকে রান্না করুন। মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে গরম মশলা বাটা ও পেঁয়াজ বেরেস্তাবাটা মিশিয়ে দিন। শেষে কাঁচা লঙ্কা দিয়ে অল্প আঁচে দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL