বিহারের স্কুলে মিড-ডে মিলে সাপ, অসুস্থ ১০০ পড়ুয়া

বর্তমানে পড়ুয়াদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে বিহারের শিক্ষা দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারের এক স্কুলে মিড-ডে মিলের খাবারে পাওয়া গেল সাপ। আর সেই খাবার খেয়ে অসুস্থ প্রায় ১০০ পড়ুয়া। শনিবার ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) আরারিয়া জেলার (Araria district) একটি স্কুলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরারিয়া জেলার জোগবানী থানার অন্তর্গত আমৌনা মিডল স্কুলে শনিবার পড়ুয়াদের মিড-ডে মিল বিতরণ করা হয়। তারা তা খেয়েও নেয়। খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়তে শুরু করে পড়ুয়ারা। প্রায় ১০০ ছাত্র ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি অসুস্থ ছাত্রছাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে কিছুক্ষণের মধ্যে সেই মিড-ডে মিলের খাবার থেকে সাপ পাওয়া যায়। গোটা ঘটনায় শোরগোল পড়ে যায়। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, একটি বাইরের এজেন্সি খাবার সরবরাহ করেছিল।

অন্যদিকে বিহারের শিক্ষা দফতরের আধিকারিকদের দাবি, ‘এই ঘটনায় মাত্র ৩০ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাদের ফোরবিসগঞ্জ (Forbisganj) মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।’ শনিবার এই ঘটনার পর ফোরবিসগঞ্জের মহকুমাশাসক সুরেন্দ্র আলবেলা (Surendra Albela) বলেন, ‘মিড-ডে মিলের মধ্যে একটি সাপ পাওয়া গেছে। এটা মর্মান্তিক ঘটনা। আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। তদন্তের ভিত্তিতে সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রদের অবস্থা আশঙ্কামুক্ত।’ এদিকে বিহারের সিওয়ান জেলায় আরও একটি স্কুলে ছাত্র ছাত্রীদের দেওয়া মিড-ডে মিলের ডিমে পোকা মেলার অভিযোগ উঠেছে।

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

প্রেমের মর্মান্তিক পরিণতি! বিয়ের ৩ বছরের মাথায় তরুণীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য হরিণঘাটায়

এসআইআর পর্বে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের

দত্তপুকুরে গেঞ্জি কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণে নিহত ১, আটক মালিক

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

পর পুরুষের সঙ্গে দেখতে পেয়েই খাপ্পা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে বেল্ট খুলে পেটালেন স্বামী

বুড়ো হয়ে যাচ্ছেন সলমান! মাথায় সূচ ফুটিয়ে চুলের চিকিৎসা করাচ্ছেন ভাইজান

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ