মিড- ডে মিলের মধ্যে মরা টিকিটিকি, হাসপাতালে ভর্তি ১০০ পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিড- ডে মিল নিয়ে উঠে এসেছে লাগাতার বিতর্ক । এই আবহে এবার  ওড়িশায় মিড- ডে  মিলল মরা টিকটিকি। আর  সেই খাবার খেয়ে হাসপাতালে ভর্তি হল ১০০ জন পড়ুয়া। এই ঘটনাটি ঘটেছে বালেশ্বরের সিরাপুর গ্রামের উদয়নারায়ণ নোডাল স্কুলে। সেখানে মিড- মিলে ভাত ও তরকারি  পরিবেশন করা হচ্ছিল। এরপরেই খাওয়ার সময় এক ছাত্র খাবারের মধ্যে একটি মৃত টিকটিকি দেখতে পায় । আর তা জানতে পেরেই তৎক্ষণাৎ স্কুল কর্তৃপক্ষ খাবার বিতরণ বন্ধ করে দেয় ।

তবে মিড ডে মিলের খাবার যারা খেয়েছিল তাদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীর  পেট এবং বুকে ব্যথা শুরু হয়। এরপরই তাদেরকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  ইতিমধ্যেই কমিউনিটি হেলথ সেন্টারের চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্ত শিক্ষার্থীদের চিকিৎসা চলছে ।

অন্যদিকে এই  ঘটনার খবর পেয়ে একটি মেডিকেল টিম ওই বিদ্যালয়ে যান। জেলা সদরের একটি স্বাস্থ্য দল অসুস্থতার সঠিক কারণ নির্ধারণের জন্য পরীক্ষা- নিরীক্ষা করছেন বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক মাধব ধাদা। তবে কী করে খাবারের মধ্যে টিকটিকি এল তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি