পুণেতে বিষ মদ পান করে ১১ জনের মৃত্যু, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা পুণেতে । অবৈধ মদের কারবার নিয়ে ফের প্রশ্নের মুখে মহারাষ্ট্র প্রশাসন। পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় চোলাই মদ পান করে একের পর এক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অবৈধভাবে তৈরি মদ পান করার পর অসুস্থ হয়ে পড়েন একাধিক ব্যক্তি। এখন পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে আতঙ্কের পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পিম্পরি চিঞ্চওয়াড়ের ওয়ানওয়াড়ি এলাকায় প্রথমে আট জনের মৃত্যু হয়। এরপর শুক্রবার সকালে আরও তিনজন প্রাণ হারান। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১। অভিযোগ সবাই স্থানীয়ভাবে তৈরি অবৈধ চোলাই মদ পান করছিলেন। মদ্যপানের কিছুক্ষণের মধ্যেই তাদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। অনেকেই অচেতন হয়ে পড়েন এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে থাকেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তার দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই কয়েকজন বেআইনি মদ ব্যবসায়ী সক্রিয় রয়েছে। তাদের মধ্যে যোগেশ ওয়াংখেড়ে নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ অভিযোগ উঠেছে। তদন্তকারীদের ধারণা, মৃত ব্যক্তিরা তাঁর বাড়িতে গিয়েই ওই চোলাই মদ পান করেছিলেন। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পর রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এনসিপি নেতা যোগেশ বাহাল এই মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তুলেছেন। তাঁর অভিযোগ, প্রশাসন ও পুলিশের সমর্থন ছাড়া প্রকাশ্যে এই ধরনের অবৈধ মদের কারবার চালানো সম্ভব নয়।
তিনি বলেন, ‘পুলিশের চোখের সামনেই অবৈধ মদ তৈরি ও বিক্রি হচ্ছিল। ব্যবস্থা নেওয়ার বদলে কিছু প্রভাবশালী ব্যক্তি এই চক্রকে প্রশ্রয় দিয়েছে। সেই কারণেই এত মানুষের প্রাণ গেল। আমরা নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্ত চাই।’ তবে পুলিশ এখনও নিশ্চিতভাবে বলতে চাইছে না যে, সব মৃত্যুর কারণ শুধুমাত্র চোলাই মদ। তদন্তকারী কর্মকর্তাদের মতে, তীব্র গরম, শারীরিক অসুস্থতা বা অন্য স্বাস্থ্যগত কারণও কিছু ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এদিকে মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে প্রশাসন।

অভিষেকের সেবাশ্রয়ে গিয়ে ভুল চিকিৎসা, হাত খোয়ালেন কৃতি

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

কলকাতা থেকে এবার এক বাসেই দিল্লি-বেঙ্গালুরু, জেনে নিন ভাড়া, কী কী সুবিধা মিলবে?

খোদ রক্ষকের ঘরেই সিঁধ কাটল চোর! চাঞ্চল্য নদিয়ায়

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর