বাড়ছে  নিউমোনিয়া আক্রান্ত, গুজরাটে মৃত ১২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুজরাটে ভয়াবহ প্রস্তুতি। নিউমোনিয়ায় প্রাণ হারালেন ১২ জন বাসিন্দা।  স্থানীয় জেলা পঞ্চায়েতের এক সদস্য জানিয়েছেন, চিকিৎসকরা জ্বর সঠিকভাবে নির্ণয় করতে পারছেন না। যার ফলে বাড়ছে শ্বাসকষ্ট। আর তাতেই ঘটছে প্রাণহানির ঘটনা।

কচ্ছের কালেক্টর অমিত অরোরা জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে নিউমোনিয়ার জন্য মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি কোন  সংক্রামক রোগ নয়। স্বাস্থ্য দফতরের ২২টি নজরদারি দল এবং  চিকিৎসকেরা  বাসিন্দাদের কাছে গিয়ে নমুনা সংগ্রহ করে চিকিৎসা পরিষেবা জোরদার করছে।‘

পাশাপাশি কচ্ছ জেলার পঞ্চায়েত সদস্য মীনাবা জাদেজা  জানিয়েছেন, ৩ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে লাখপত তালুকের বেখাদা, সানান্দ্রো, মোরগার এবং ভারভান্ধ গ্রামে জ্বরে আক্রান্ত হয়ে ৫ থেকে ৫০ বছর বয়সী ১২ জনের মৃত্যু হয়েছে।জ্বরে আক্রান্ত ব্যক্তিদের আগে লাখপত তালুকের ভার্মানগর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপরে তাদের দয়াপার সিএইচসি এবং অবশেষে ভুজ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক রোগীকে আহমেদাবাদে স্থানান্তরিত করা হয়েছে। আর জ্বর  না কমায় মৃত্যু হয় ১২ জনের।  অন্যদিকে এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, রোগীদের জ্বর, সর্দি, কাশি হয়েছিল। তবে জ্বর ধরা পড়েনি ।  আর তাতেই প্রাণ হারান আমজনতারা। একথায় নিউমোনিয়া নিয়ে গুজরাটে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ।

প্রেমিককে খুনের পর গ্রাইন্ডারে দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টা

যুদ্ধবিরতির চুক্তিতে সিলমোহর দিল ইজরায়েল ও হিজবুল্লাহ

তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

‘তুমি পাগল, আমি না থাকলে জেলে থাকতে’, নেতানিয়াহুর উপর চটে লাল ট্রাম্প

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে? তাহলে জুনেই ঘুরে আসুন এই ৫ জায়গায়

জুন মাসেই দেশে লঞ্চ হতে পারে Redmi Turbo 5, জেনে নিন দুর্দান্ত ফিচার

Nothing Phone 3-এ মিলছে দেদার ছাড়, জেনে নিন নতুন দাম কত

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

১৫ হাজারের কমে পাওয়া যাচ্ছে Realme P4 Lite, জেনে নিন বিস্তারিত

পারিবারিক বিবাদের জেরে চলল এলোপাথাড়ি গুলি, হামলাকারী-সহ মৃত ৭

সুই‍ৎজারল্যান্ডে ভ্রমণে গিয়ে ট্রাফিক আইনভঙ্গ! দেড় লক্ষ জরিমানার নোটিশ পেলেন ভারতীয় পর্যটক