চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পোষ্য কুকুরের মৃত্যু শোক সহ্য করতে না পেরে আত্মঘাতী নাবালিকা

নিজস্ব প্রতিনিধিঃ মৃত্যু হয়েছে পোষ্য কুকুরের। আর সেই শোক সহ্য করতে না পেরে আত্মহত্যা করল ১২  বছরের নাবালিকার। ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। জানা গিয়েছে, কিছু দিন আগে মারা যায় পোষ্য কুকুর। তারপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিল নাবালিকা। সেইজন্যই সে বেছে নেয় আত্মহত্যার পথ।

পরিবারের তরফে জানানো হয়েছে, মাত্র পাঁচদিন আগে তাঁদের পোষা কুকুরটি মারা গিয়েছে। তারপর থেকেই নাবালিকা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। খাবার-দাওয়া ঠিক মত করে করত না। পরিবারের তরফে তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা সত্ত্বেও ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর কুকুরছানা হারানোর শোক থেকে কিছুতেই বের হতে পাচ্ছিল না।

 শনিবার সন্ধ্যে বেলায় মা এবং  বোন জিনিস কিনতে বাড়ির বাইরে যায়। সেইসময় বাড়ির মধ্যে একা ছিলেন ১২ বছরের নাবালিকা। তখনই সে আত্মহত্যা করে। মা বাড়ি ফিরেই মেয়ের   ঝুলন্ত অবস্থায় পায়। এই ঘটনার পর নাবাকিকার মা জানিয়েছেন , ‘গত তিন মাস ধরে সে একটি কুকুরছানা পুষছিল। ৫ দিন আগে সে মারা যায়। এরপর হতাশাগ্রস্ত হয়ে পড়ে মেয়ে। আমি যখন সবজি কিনতে গিয়েছিলাম, তখন আমার প্রতিবেশীরা আমাকে ফোন করে দ্রুত বাড়ি ফিরে আসতে বলে। আর এসেই দেখি মেয়ের ঝুলন্ত দেহ।‘ এই পুরো ঘটনা নিয়ে হরিয়ানা পুলিশ তদন্ত শুরু করেছে \।

Published by:

Share Link:

More Releted News:

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

গুরুতর অসুস্থ শরদ পাওয়ার, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান রাজনীতিবিদ

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ফিরল নীল ড্রামের স্মৃতি, বাড়ি থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার ১১ বছরের বালকের দেহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ