মহারাষ্ট্রে পর পর চার গাড়িকে ধাক্কা ট্রাকের, মৃত্যু ১৫ জনের

মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ধুলে জেলার পলসনার এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়ন্ত্রণ হারিয়ে পর পর চার গাড়িকে ধাক্কার পর একটি হোটেলে ধাক্কা মারল মালবাহী ট্রাক। আর তার জেরে মৃত্যু হল ১৫ জনের। মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ধুলে জেলার পলসনার এলাকায়। ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন মানুষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বই থেকে ৩০০ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত ধুলে জেলার মুম্বই-আগ্রা হাইওয়ের পালাসনার গ্রামের কাছে মঙ্গলবার সকাল ১০:৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেল, একটি চার চাকার গাড়ি এবং একটি কন্টেনারে ধাক্কা মারে। এরপর রাস্তার ধারে একটি হোটেলে ধাক্কা মারে ঘাতক ট্রাকটি। ধাক্কার অভিঘাতে উল্টে যায় সেটি। ঘটনার ফলে ১৫ জনের মৃত্যু হয়েছে। ২০ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

এক পুলিশ আধিকারিক জানান, ঘাতক ট্রাকটি মধ্যপ্রদেশ থেকে ধুলের দিকে যাচ্ছিল। তিনি বলেন, যারা স্টপে বাসের জন্য অপেক্ষা করছিলেন তাদের মধ্যে কয়েকজন হতাহত হয়েছেন। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য শিরপুর ও ধুলে (Shirpur and Dhule) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুটিং সেটে রণবীরকে প্রেমের প্রস্তাব মহিলার, শুনেই কী উত্তর দিলেন ‘ধুরন্ধর’ নায়ক?

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখাল ব্যক্তি, কর্নাটকে মর্মান্তিক ঘটনা

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

কলকাতার ‘নিকো পার্ক’-এর মতো সাজছে শিলিগুড়ির সূর্যসেন পার্ক, বিরাট পদক্ষেপ রাজ্যের

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার