মহিলার শরীরে ১৫ কেজির টিউমার, অস্ত্রোপচারে সাফল্য চিকিৎসকদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইন্দোরের চিকিৎসকদের এক বিরাট সাফল্য। বিরাট মাপের টিউমার এক মহিলার শরীর থেকে অপারেশনের মাধ্যমে অপসারণ করল চিকিৎসকেরা। জানা গিয়েছে, টিউমারটি প্রায় ১৫ কেজি ওজনের। দীর্ঘ দুই ঘণ্টা অস্ত্রোপচারের পর সফলতা পেলেন চিকিৎসকেরা।

জানা গিয়েছে, আস্থার বাসিন্দা এক মহিলা পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে খাওয়ার ও হাঁটাচলার সময় ওই রোগীর প্রচণ্ড সমস্যা হচ্ছিল বলে জানান চিকিৎসকেরা। এরপরেই যথেষ্ট সতর্কতার সঙ্গে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। টিউমারটি দেহের নানান স্নায়ুকে ঢেকে রেখেছিল। এমনকি কালবিলম্ব হলে টিউমারটি পেটের মধ্যেই ফেটে যাওয়ার আশঙ্কা ছিল। ফলে চিকিৎসকদের সাফল্যে বিপন্মুক্ত হয় ওই রোগী। তবে অবাক করার বিষয় টিউমার এই পরিমাণে বাড়ল কি করে।

রোগীর পরিবারের এক সদস্য জানান, ‘ইনডেক্স হাসপাতালে আসার আগে রোগীকে  বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডিম্বাশয়ের টিউমার ধরা পড়ে। অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা’। ইনডেক্স হাসপাতালের চেয়ারম্যান সুরেশ সিংহ ভাদৌরিয়া এবং ভাইস চেয়ারম্যান মায়াঙ্করাজ সিং ভাদৌরিয়া চিকিৎসকদের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

৮০ তম স্বাধীনতা দিবসে মোদির মাথায় লাল পাগড়ি, প্রতি বছর কেন বদলায় প্রধানমন্ত্রীর সাজ?

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

রেড রোডে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?