একদিনে করোনার বলি ১৫, বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যাও

লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মাস খানেক আগেও করোনার(covid) দৈনিক সংক্রমণ উল্লেখযোগ্য়ভাবে হ্রাস পাওয়ায় দেশবাসী কিছুটা হলেও স্বস্তিতে ছিল। শিথিল হয়েছিল বিধিনিষেধ। সেই স্বস্তি ক্রমেই উধাও হতে বসেছে। প্রতিদিন করোনার দৈনিক সংক্রমণ বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এদিনের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (১৪.০৬.২২ সকাল আটটা থেকে ১৫.০৬.২২ সকাল আটটা পর্যন্ত) করোনায় (covid) নতুন করে সংক্রমিত হয়েছেন৮,৮২২ জন। গতকাল যে সংখ্যাটা ছিল সাড়ে ৬ হাজারের কিছু বেশি। 

ভয় ধরাচ্ছে মহারাষ্ট্র। দৈনিক  ৮,৮২২ জন আক্রান্তের মধ্যে শুধু মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৯০০ জনেরও বেশি।   দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা।  বর্তমানে সে রাজ্যে অ্যাকটিভ কেস পেরিয়ে গিয়েছে ১৮ হাজারের গণ্ডি।  পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাটাও। উদ্বেগ বাড়িয়েছে BA.5 ভ্যারিয়েন্ট। মহারাষ্ট্র থেকে এই ভ্য়ারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এদিনের বুলেটিন অনুসারে করোনায়(covid) মৃতের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ২৪ হাজার ৭৯২। আর সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ৫৩, ৬৩৭। 

এই উদ্বেগজনক খবরের মাঝে স্বস্তি দিচ্ছে করোনায় (covid) আক্রান্তের সুস্থ হয়ে ওঠার সংখ্যা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এদিনের বুলেটিন অনুসারে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৬৭, ০৮৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৫,৭১৮ জন। সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ।

আরও পড়ুন সংক্রমণ কমলেও অ্যাক্টিভ কেস ছাড়িয়ে গেল ৫০ হাজার

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

ইজরায়েলে লোকনাথ মন্দির গড়ার আবেদন নিয়ে চাকলা ধামে নেতানিয়াহুর উপদেষ্টা

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের