দিল্লিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় থাকছে বাংলার ১৭ দফতরের স্টল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে প্রতীক্ষার অবসান। রাত পোহালেই বৃহস্পতিবার (১৪ নভেম্বর) থেকে রাজধানীর প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর ওই মেলায় রাজ্যের শিল্প সংস্কৃতি,পর্যটন, গ্রামোন্নয়ন, আদিবাসী উন্নয়নের বিষয় তুলে ধরছে হাজির থাকছে ১৭টি দফতর। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেলায় আসা ব্যবসায়ী ও পর্যটকদের কাছে বাংলার বিভিন্ন পণ্য তুলে ধরতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি বছরের মেলার থিম হল ‘বিকশিত ভারত-২০৪৭’। গত বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাড়া ফেলে দিয়েছিল পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন। মেলায় আসা দর্শকদের মন কেড়েছিল বিভিন্ন সুগন্ধী মোমবাতি, মিষ্টি, চাল, হাতে বোনা মাদুর, শীতল পাটি, তাঁতের কাপড়-সহ বিভিন্ন পণ্য। তবে সুপারহিট হয়েছিল রাজ্যের আদিবাসী উন্নয়ন দফতরের স্টলে থাকা সুগন্ধী মোমবাতি। কেউ কিনছেন, কেউ বা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছেন। কিন্তু একবার নাকের কাছে নিয়ে গিয়ে মোমবাতির গন্ধ শুঁকেছিলেন প্রায় সকলেই।

এবারের মেলায় পশ্চিমবঙ্গের জন্য ৩০৪ বর্গমিটার জায়গা বরাদ্দ করা হয়েছে। তৈরি হওয়া সুদৃশ্য প্যাভিলিয়নে কৃষি বিপণন এবং প্রাণিসম্পদ দফতরের তরফে উৎপাদিত বিভিন্ন পণ্য বিক্রি করা হবে। রাজ্যের বিভিন্ন সম্ভাবনার দিক গুলি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরার পাশাপাশি মনোরঞ্জন এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। ঢাকের বাদ্যি, ছৌ নাচ, বাউল গানের মাধ্যমে অতিথিদের মনোরঞ্জন করা হবে। থাকছে বাংলার বিভিন্ন স্বাদের মিষ্টি। ২৭ তারিখ পর্যন্ত চলা মেলায় ২৬ নভেম্বর ‘পশ্চিমবঙ্গ রাজ্য দিবস’ পালন করা হবে। সেই দিন রাজ্যের তরফে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে প্যাভিলিয়নে।

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর