গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ ২ সঙ্গীকে পাকড়াও করল দিল্লি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লরেন্স বিষ্ণোই অপরাধী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায় পুলিশ  গুলি বিনিময়ের পরেই লরেন্স বিষ্ণোই অপরাধী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে হরিয়ানার রোহতকের বছর ২৩-এর  বাসিন্দা অনীশকে এবং ১৫ বছর বয়সী এক কিশোর গ্রেফতার করা হয়েছে। তাদের দক্ষিণ দিল্লির একটি নামকরা হোটেলের বাইরে ‘গুলি চালানোর’ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় গ্যাংস্টার আনমোল লরেন্স  বিষ্ণোইয়ের নির্দেশ ছিল বলে জানা গিয়েছে। পুলিশের কাছে তথ্য ছিল যে এই দুজন বন্দুকধারিকে  হোটেলের বাইরে ‘গুলি চালানোর’ নির্দেশ দেওয়া হয়েছিল। পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্তরা পাঁচ রাউন্ড গুলি চালায়। অন্যদিকে পুলিশও প্রতিশোধ নিতে এবং আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি চালায়। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, চারটি তাজা কার্তুজ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। দুই অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি এবং অস্ত্র আইনের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, হরিয়ানার রোহতক জেলায় সশস্ত্র ডাকাতি, অস্ত্র আইন, হামলা এবং সশস্ত্র ডাকাতির মট  ছয়টি মামলায় অনীশের নাম রয়েছে। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লির পুলিশ।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার