সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদ অভিযানে দিল্লি পুলিশের বেধড়ক মারে গুরুতর জখম ছাত্রীর অবস্থা আরও সঙ্কটজনক। ২০ বছর বয়সী ওই পড়ুয়াকে আইসিইউতে স্থানান্তরিত করেছেন রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকি‍ৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ‘ওই ছাত্রীর শারীরিক অবস্থার দিকে বিশেষ নজর রাখছেন চিকি‍ৎসকরা।প্রাণ বাঁচাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।’ যদিও ওই ছাত্রীর পরিচয় প্রকাশ করেননি হাসপাতাল কর্তৃপক্ষ।

নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গতকাল সোমবার (২০ জুলাই) সংসদ অভিযানের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। যন্তর-মন্তর থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের দিকে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। দিল্লি পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিক্ষোভকারীরা। এক পর্যায়ে আন্দোলনকারীদের দিকে কাঁদানেগ্যাসের শেল ফাটানোর পাশাপাশি বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। অভিযোগ উঠেছে, পড়ুয়াদের সবক শেখাতে গুন্ডা ভাড়া করেছিল দিল্লি পুলিশ। ছোট-ছোট পড়ুয়াদের মাটিতে ফেলে নির্মমভাবে মারধর করে দিল্লি পুলিশের আধিকারিক ও জওয়ানরা। ৯০ পড়ুয়া গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে রাম মনোহর লোহিয়া ও সফদরজং হাসপাতালে ভর্তি করেন আন্দোলনকারীরা। মঙ্গলবার সকালে ৬৯ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাকি ২১ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ২০ বছর বয়সী এক ছাত্রীর অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।

এদিন দুপুরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে আহত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। ওই সময়েই ২০ বছরের পড়ুয়াকে আইসিইউতে স্থানান্তরের কথা জানান চিকি‍ৎসকরা।

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?