দাদা শরজিল ইমাম দিল্লি দাঙ্গায় অভিযুক্ত, বিহারে বিচারক পদে নিয়োগ পেলেন বোন ফারাহ নিশাত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হয়েছিলেন শরজিল ইমাম। ২০২০ সালে দিল্লির হিংসার ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন। আর এবার তাঁর বোন ফারাহ নিশাত জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। এবার হলেন বিহারের বিচারক। শরজিল ইমামের ভাই মুজাম্মিল ইমাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানান।

ফেসবুকে পোস্ট করে মুজাম্মিল জানিয়েছেন, ‘জীবন খুবই বৈপরীত্যের। একদিকে আমার ভাই কারাগারে থেকে নিপীড়ত হয়ে ন্যায়বিচারের জন্য লড়াই করছে। তেমনি অন্যদিকে আমার বোন ফারাহ নিশাত বিচার আসনে বসে রায়দান করবেন। ৩২তম বিহার জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ফারহা নিশাতের সাফল্যে আমরা গর্বিত। আল্লাহ আপনাদের মঙ্গল করুক।‘ ইতিমধ্যেই এই পোস্ট ব্যাপকভাবে সাড়া ফেরেছে নেট দুনিয়ায়। কেউ লিখেছেন, ‘ শরজিলের বোন বিচারক হয়েছেন এবং এখন ‘নিপীড়ন’-এর বিরুদ্ধে বিচার করবেন।‘ আবার কেউ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
মুজাম্মিল ইমাম কে?

রাজনীতিবিদ তথা নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা মুখপাত্র হলেন মুজাম্মিল। তিনি প্রতিনিয়ত শরজিলকে সমর্থন করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে তাঁকে নিয়ে একাধিক পোস্ট ও করেছেন। শুধু তাই নয় মুজাম্মিল বারবার শরজিলকে ‘একজন আদর্শবাদী’ মানুষ হিসাবে আখ্যায়িত করেন। আর এবার বোন ফারাহ নিশাতের প্রশংসায় পঞ্চমুখ হলেন মুজাম্মিল ইমাম।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক