সুরাটের রাসায়নিক কারখানায় আগুন, আহত ২৪ শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাটের সুরাটে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন। আহত ২৪ জন শ্রমিক। বিস্ফোরণ থেকেই আগুন, প্রাথমিক তদন্তে অনুমান।

বুধবার (29 নভেম্বর) গুজরাটের সুরাটে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের পর আগুন লেগে ২৪ জন শ্রমিক আহত হয়েছেন। সুরাটের চিফ ফায়ার অফিসার বসন্ত পারিক জানিয়েছেন, সচিন জিআইডিসি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত রাসায়নিক কারখানায় দাহ্য রাসায়নিক লিক হয়ে গিয়েছিল। এরপর একটি বড় ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। তার থেকেই রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

চিফ ফায়ার অফিসার আরও বলেছেন, ‘কমপক্ষে ২৪ জন শ্রমিক আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঘটনার সময় কারখানার ভিতরে কতজন শ্রমিক ছিলেন তা জানা যায়নি। ঘটনাস্থলে আগুন নেভানোর জন্য এক ডজনেরও বেশি দমকলের গাড়ি পৌঁছেছে। অনেক প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে। বিস্ফোরণের ফলে ওই কারখানার তিনতলার ভবনে আগুন ধরে যায় এবং পুরো ইউনিটটি পুড়ে যায় বলে দাবি এক অন্য কর্মকর্তার।

হতাহতের খবর নেই কোনও। তবে গুরুত্বর আহত বেশ কয়েকজন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। কি করে ওই রাসায়নিক কারখানার গ্যাস চেম্বারে লিক হল তা এখনও জানা যায়নি। রক্ষণাবেক্ষনের অভাব নাকি উদ্দেশ্য প্রনোদিত তা খতিয়ে দেখছে পুলিশ।

দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে বিপদে বিজেপি নেত্রী, বাড়ির গেটে শ্মশান সামগ্রী রেখে প্রাণনাশের হুমকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6