ফের হিমাচলপ্রদেশে তুষারপাত, বন্ধ জাতীয় সড়ক সহ ২৭৯টি রাস্তা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হিমাচলপ্রদেশে ফের শুরু হয়েছে তুষারপাত। শুক্রবার রাত থেকে ফের শুরু  হয়েছে তুষারপাত। আর সেই তুষারপাতের জেরে চারটি জাতীয় সড়ক সহ মোট ২৭৯টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। শনিবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মানালিতে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে উপজাতি লাহুল ও স্পিতিতে শুরু হয়েছে তুষারপাত। আর সেই তুষারপাতের কারণে লাহুল ও স্পিতিতে ২৪৯ টি, চাম্বায় ১১টি এবং কিন্নৌরে ৯টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও কুল্লু ও মান্ডিতে চারটি করে রাস্তা, কাংড়া ও সিমলায় একটি করে রাস্তা অবরুদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার। প্রায় ২৪৬ টি ট্রান্সফর্মার বিকল হয়ে গেছে। শুধু তাই নয় তিনটি জল সরবরাহ প্রকল্প ব্যাহত হয়েছে।

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, শনিবার কেলংয়ে তাপমাত্রা থাকবে  মাইনাস ৭.৭ ডিগ্রি এবং কুকুমসেরিতে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪.১ ডিগ্রি সেলসিয়াস। লাগাতার তুষারপাতের জেরে  অসুবিধার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষেরা। শুধু তাই নয় কোন অসুবিধা হলে এলাকার পুলিশকে সেই বিষয়ে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে হিমাচলপ্রদেশ জুড়ে শৈত্যপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

‘নিট কাণ্ডে যাঁরা দায়ী, তাঁদের জবাব দিতেই হবে’, ‘আরশোলা’দের বিক্ষোভকে সমর্থন জিতের

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘চালিয়ে যাও, পাশে আছি’, সিজিপি প্রতিবাদকে সমর্থন প্রথম হলিউড তারকা জন কুস্যাকের

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু