Corona: ভরা বর্ষায় করোনার ছোবলে বলি ২৯, আক্রান্ত ১৭ হাজারের বেশি

বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  বিদায় নেব নেব করেও বিদায় নিচ্ছে না করোনা (Corona) । ভরা বর্যায় উল্টে সে চুটিয়ে ব্যাটিং করছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন সেকথাই বলছে। মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার ১ জুলাই সকাল আটটা থেকে শনিবার ২ জুলাই সকাল আটটা পর্যন্ত) করোনায় প্রাণ (death) হারিয়েছেন ২৯জন।  মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে ১.২১ শতাংশ। ক্রমেই বেড়ে  চলেছে সক্রিয় রোগীর (active case) সংখ্য়া। অ্যাক্টিভ কেস বৃদ্ধি পেয়েছে ০.২৫ শতাংশ। আর করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৭ হাজারের বেশি (১৭, ০৯২ জন)।  এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪,৩৪, ৮৬, ৩২৬। গত ২৪ ঘণ্টায় ২৯ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫, ২৫, ১৬৮। আর গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ কেস ২,৩৭৯। দৈনিক পজিটিভিটি রেট  (posivity rate) ৪.১৪ শতাংশ। আর সাপ্তাহিক, অর্থাৎ গত শনিবার থেকে আজ শনিবার পর্যন্ত পজিটিভিট রেট ৪.১৪। গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাকে (Corona)জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার সংখ্যাটা অনেকটাই স্বস্তিদায়ক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের শনিবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪, ৬৮৪ জন। 

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৭ কোটি ৮৪ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা (vaccine) দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ৯ লক্ষের বেশি। 

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

ইজরায়েলে লোকনাথ মন্দির গড়ার আবেদন নিয়ে চাকলা ধামে নেতানিয়াহুর উপদেষ্টা

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের