দীর্ঘদিন পর কিছুটা কম দেশের দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে রেকর্ড হারে করোনার দৈনিক সংক্রমণ বাড়ার পরে অবশেষে আশার মুখ দেখলেন চিকিৎসক মহল। চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই কার্যত লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনার দৈনিক সংক্রমণের সংখ্যাটি। কিন্তু শনিবার সেই ছবি কিছুটা হলেও পাল্টাল। কেন্দ্রের রেকর্ড বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩.৩৭ লক্ষ মানুষ। যদিও এখনও দেশের দৈনিক সংক্রমণ সাড়ে ৩ লক্ষের দোরগোড়াতেই দাঁড়িয়ে রয়েছে কিন্তু টাও আগের দিনের থেকে কিছুটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। আগের দিন এই সংখ্যাটাই ছিল ৩.৪৭ লক্ষ।

অন্যদিকে আগের দিনের থেকে কিদছুতা কমেছে মৃতের সংখ্যাও। শুক্রবার দেশে দৈনিক মৃতের সংখ্যা সাতশোর ঘরে পৌঁছে গিয়েছিল। কিন্তু কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী শনিবার সেই মৃতের সংখ্যাই কমে হয়েছে ৩৮৮। তবে শুধু দৈনিক সংক্রমণ এবং মৃত্যু নয়, এদিন দেশে সনাক্তের হারও কিছুটা কমেছে। শুক্রবার দেশে সনাক্তের হার এক ধাক্কায় ২ শতাংশের মতো বেড়ে ১৭.৯৪ শতাংশে পৌঁছে গিয়েছিল। কিন্তু শনিবার সেটাই কমে ১৭.২২ শতাংশে এসে দাঁড়িয়েছে।

তবে এই মুহূর্তে আগের থেকে অনেকটাই বেড়েছে করোনার অ্যাকটিভ রোগীর সংখ্যা। শনিবার সকালে প্রকাশিত কেন্দ্রের রিপোর্ট জানাচ্ছে এই মুহূর্তে দেশে করোনার অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯৪,৫৪০। অর্থাৎ দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা লাখের গণ্ডিতে প্রবেশ করা এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। অনুদিকে অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই কমেছে দৈনিক সুস্থতার হার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, গত একদিনে করোনা মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ২,৪২,৬৭৬ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার দাঁড়িয়ে রয়েছে ৯৩.৩১ শতাংশে।  

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6