এই মুহূর্তে

তিন সন্তানকে ধাক্কা দিয়ে চৌবাচ্চায় ফেলে দিলেন বাবা, হাড়হিম ঘটনা তেলেঙ্গানায়

নিজস্ব প্রতিনিধি: ধাক্কা মেরে তিন মেয়েকে জলের ট্যাঙ্কে ফেলে দিলেন জন্মদাতা বাবা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, তেলেঙ্গানার কামারেডি জেলায়। শনিবার জলের ট্যাঙ্ক তথা একটি চৌবাচ্চা থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধারের পরেই ঘটনাটি প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, গতকাল বাবার সঙ্গে একটি মুদি দোকানে থেকে খাবার কিনতে গিয়েছিল ওই তিন শিশু, কিন্তু আর বাড়িতে ফিরে আসেনি। নিহতদের বয়স যথাক্রমে ৮, ৭ এবং ৫ বছর। শিশুদের বাড়িতে ফিরে না আসায় কয়েক ঘন্টা পর স্বাভাবিকভাবেই তাঁদের পরিবারের চিন্তা হয়। এবং তাঁদের খোঁজ শুরু করেন।

অনেক খোঁজাখুঁজির পরেও শিশুদের না পাওয়া গেলে পুলিশের কাছে একটি নিখোঁজ মামলা দায়ের করে তাঁদের পরিবার। পুলিশ তাঁদের খুঁজে বের করার জন্য তিনটি বিশেষ দল গঠন করে তল্লাশি অভিযান শুরু করেন। অবশেষে তাঁদের বাড়ির কাছেই একটি চৌবাচ্চা বা জলের ট্যাঙ্কে তল্লাশি শুরু চালিয়ে দুটি শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ৮ বছর বয়সী আরেক শিশুকন্যার দেহ উদ্ধার হয়। শিশুদের মৃতদেহ উদ্ধারের পর পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। তাঁদের মা অসহায়ভাবে ভেঙে পড়েছেন। তবে তদন্ত চলাকালীন, প্রথম থেকেই পুলিশের সন্দেহ রয়েছে তাঁদের বাবার উপর।

অনুমান, তিনিই শিশুদের জলাশয়ে ফেলে দিয়েছেন। তবে তাঁদের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্ত অনুসারে, শিশুরা তাঁদের বাবার সঙ্গে কাছের একটি মুদি দোকান থেকে খাবার কিনতে গিয়েছিল। কিন্তু আর ফিরে আসেনি। তাঁদের বাবাকেও খুঁজে পাওয়া যাচ্ছেনা। কামারেডি সাব-ডিভিশনের সহকারী পুলিশ সুপার চৈতন্য রেড্ডির তত্ত্বাবধানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে। এই ঘটনা কামারেড্ডিতে শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা জলের ট্যাঙ্কের কাছে জড়ো হয়ে তিন বোনের মৃত্যুর কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জেইই অ্যাডভান্সড পরীক্ষা ১৭ মে, রেজিস্ট্রেশন শুরু হবে ৬ এপ্রিল

বোর্ড পরীক্ষায় পরীক্ষার্থীদের ChatGPT দিয়ে নকল করতে সাহায্য, চাকরি খোয়ালেন শিক্ষকরা

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে SIR নিয়ে আলোচনা চায় তৃণমূল

ফিল্মি কায়দায় পুলিশকে ঘোল খাইয়ে লকআপ থেকে চম্পট ২ গ্যাংস্টারের

যুদ্ধের জের! রক্তাক্ত ভারতীয় শেয়ার বাজার, ধস সেনসেক্স ও নিফটি৫০-তে

ই-কেওয়াইসি করা নেই! প্রক্রিয়া সম্পন্ন না করলে মিলবে না গ্যাস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ