সাপের কামড় খেয়ে সাপ নিয়েই সোজা হাসপাতালে হাজির যুবক, হুলস্থুল কাণ্ড জরুরি বিভাগে

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা: অদ্ভুত এক ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতাল। সাপের কামড় খাওয়ার পর সেই সাপকেই সঙ্গে করে হাসপাতালে পৌঁছে গেলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার দেবগড় মাঠপাড়া এলাকায়। ঘটনায় চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের অন্যান্য রোগী সকলেই বেশ অবাক হয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবগড় মাঠপাড়ার বাসিন্দা তাপস বৈরাগী বাড়ির মুরগির খাঁচার চারপাশে দেওয়া জালের মধ্যে একটি সাপ আটকে থাকতে দেখেন। সাপটিকে উদ্ধার করে দূরে কোথাও ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি জাল থেকে সেটিকে বের করে একটি বস্তার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। কিন্তু সেই সময়ই আচমকা সাপটি তাঁর হাতে কামড় দেয়।

আরও পড়ুন: বোর্ড পরীক্ষায় পরীক্ষার্থীদের ChatGPT দিয়ে নকল করতে সাহায্য, চাকরি খোয়ালেন শিক্ষকরা

হঠাৎ এমন পরিস্থিতিতে ভয় পেয়ে গেলেও তাপস বুদ্ধি হারাননি। কামড় খাওয়ার পর তিনি ওই সাপটিকেই বস্তার মধ্যে ভরে সরাসরি বনগাঁ মহকুমা হাসপাতালে পৌঁছে যান। হাসপাতালের ভেতরে এই দৃশ্য দেখে প্রথমে অনেকেই হতভম্ব হয়ে পড়েন। এরপর খবর দেওয়া হয় সাপ উদ্ধারকারী বাপ্পা সাহাকে। তিনি এসে নিরাপদে সাপটিকে উদ্ধার করেন। পরে জানা যায়, সেটি একটি বিষধর গোখরো সাপ।

বর্তমানে তাপস বৈরাগী বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সাপ নিয়ে হাসপাতালে আসার ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ায় হাসপাতাল চত্বরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে অনেকেই তাপসের এই সিদ্ধান্তকে সচেতনতার উদাহরণ হিসেবে দেখছেন। কুসংস্কার বা ঝাড়ফুঁকের আশ্রয় না নিয়ে সরাসরি হাসপাতালে চিকিৎসার জন্য আসায় তাকে এবং তার পরিবারকে প্রশংসা করেছেন স্থানীয় মানুষজন। সচেতন নাগরিকদের মতে, গ্রামাঞ্চলে সাপের কামড়ের মতো ঘটনার ক্ষেত্রে এ ধরনের সচেতনতা অনেক মানুষের প্রাণ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…

‘বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব’, রায়গঞ্জে ঘোষণা শুভেন্দুর

ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে বন্ধুকে খুনের অভিযোগ, গোবরডাঙায় গ্রেফতার যুবক

ইউক্রেনের রেল স্টেশনের প্ল্যাটফর্মে আছড়ে পড়ল রুশ ড্রোন, নিহত কমপক্ষে ১৩

হাইকোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের, কলকাতার পুরভোট নিয়ে অন্তর্বর্তী আদেশের আর্জি খারিজ

৬ জনকে খুনের দায়ে হাসিনার ঘনিষ্ঠকে মৃত্যুদণ্ড, গা ঢাকা দিয়ে রয়েছেন নিউটাউনে!

কারিগরের অভাবে বিলুপ্তপ্রায় কদমা তৈরির শিল্প, ভবিষ্যতে দেবী কালীর হাতে কী মিষ্টান্ন থাকবে?

শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ক্যামেরাবন্দি করা বায়ুসেনা আধিকারিকের লাশ মিলল নদের জলে

কলকাতার তিন জায়গায় বিদেশের স্টাইলে তৈরি হবে ‘ফুড স্ট্রিট’, ঘোষণা অগ্নিমিত্রার

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও

মাটির নীচে টাকার পাহাড়! বাড়ির মধ্যে থেকে উদ্ধার কোটি কোটি টাকা

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?