যুদ্ধের জের! রক্তাক্ত ভারতীয় শেয়ার বাজার, ধস সেনসেক্স ও নিফটি৫০-তে

Share:

নিজস্ব প্রতিনিধি : যুদ্ধের আবহে রক্তাক্ত ভারতীয় শেয়ার বাজার। সপ্তাহের শুরুতেই বাজার খোলার পরেই ধস নামে সেনসেক্স ও নিফটিতে। সোমবার সকালে বাজার খোলার পরেই সেনসেক্স কমেছে ২,৩০৮ পয়েন্ট বা ৩ শতাংশ। নিফটি৫০ কমেছে ৭১১ পয়েন্ট। অধিকাংশ সেক্টরাল ইনডেক্সেরই ব্যাপক পতন হয়েছে বলে জানা গিয়েছে। এতেই মাথায় হাত বিনিয়োগকারীদের।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, অপরিশোধিত তেলের দামের বৃদ্ধি দালাল স্ট্রিটে ধস নামিয়ে দিয়েছে। ইরানে যুদ্ধের জেরে সোমবার তেলের দাম ব্যারেল প্রতি ১০৫ ডলারের উপরে উঠে গিয়েছে। এরফলে ভারতীয় শেয়ারবাজারে বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, সোমবার সকালে বাজার খোলার পরেই ধস নামতে শুরু করে। ২৩০৮ পয়েন্ট নেমে গিয়েছে সেনসেক্স। নিফটি ৫০ ও কমেছে ৭১১ পয়েন্ট মেনে দাঁড়িয়েছে ২৩,৭৪৬ এ। বিনিয়োগকারীদের প্রায় ১৩.৫ লক্ষ কোটি টাকা কমে গিয়েছে। এতেই মাথায় হাত তাঁদের। বিশ্বব্যাপী ঝুঁকি হওয়ার কারণে বিদেশী বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজার থেকে টাকা তুলে নিচে শুরু করেছে। এতেই ধস নামতে শুরু করেছে।

সূত্রের খবর, ব্যাঙ্কিং, আইটি, ধাতব শেয়ারগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। ইন্টারগ্লোব এভিয়েশনের শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ কমেছে। টাটা স্টিল, মারুতি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইটারনাল, এশিয়ান পেইন্টস এবং আইসিআইসিআই ব্যাঙ্কও পিছিয়ে পড়েছে।

ভারতের পাশাপাশি সোমবার এশিয়ার বাজারগুলোও পতনের ইঙ্গিত পাওয়া গিয়েছে। জাপানের নিক্কেই ২২৫ ৬.০৫ শতাংশ কমে ৫৩,০০০-এর নীচে নেমে গিয়েছে। দক্ষিণ কোরিয়ার কোস্পির দর ৬.৫ শতাংশ কমেছে। এদিকে, অস্ট্রেলিয়ার এএসকে-এর দর ৩.৬৮ শতাংশ কমেছে।

 


জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের