মালিতে আল কায়দা সংশ্লিষ্ট জঙ্গিদের হাতে অপহৃত তিন ভারতীয়, মুক্তির আর্জি বিদেশ মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে হামলা চালিয়েছিল আল কায়দা সংশ্লিষ্ট একটি জঙ্গি সংগঠন। ওই হামলার পরেই বেশ কয়েকজনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। অপহৃতদের মধ্যে তিন ভারতীয়ও রয়েছেন। ওই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি অপহৃতদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি মুক্ত করার জন্য বিশেষ উদ্যোগ নিতে মালি সরকারের কাছে আর্জি জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। অপহৃতদের পরিবারের তরফেও জঙ্গি সংগঠনটির কাছে তিন জনকে মুক্তি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ‘গত মঙ্গলবার  পয়লা জুলাই মালির কায়েসে ডায়মন্ড সিমেন্ট কারখানায় হামলা চালায় আল কাদার শাখা সংগঠন জামাত নুসরত আল ইসলাম বল মুসলমিনের সদস্যরা। বেশ কয়েকজন কর্মী-আধিকারিককে অপহরন করে নিয়ে যায়। তার মধ্যে তিন ভারতীয় রয়েছেন। বিষয়টি জানতে পেরেই ভারতীয় দূতাবাসের তরফে মালির বিদেশ মন্ত্রক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। স্থানীয় প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, অপহৃত তিন ভারতীয়র মুক্তির বিষয়ে সর্বাত্মক চেষ্টা চালানো হবে।

অপহরণের কাণ্ড ঘটার পরেই মালির রাজধানী বমাকো সহ দেশটির বিভিন্ন জায়গায় করত ও বসবাসকারী ভারতীয়দের বিশেষ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে দূতাবাস। এমনকি ভারতীয় দূতাবাসের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কায়েসে জঙ্গি হামলা ও তিন নিরীহ  ভারতীয়কে অপহরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিদেশ মন্ত্রক। একই সঙ্গে আশ্বাস দেওযা হয়েছে, বিশ্বের প্রতিটি দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান কর্তব্য। তবে ভারতীয়দেরও বিশেষ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

প্রেমের মর্মান্তিক পরিণতি! বিয়ের ৩ বছরের মাথায় তরুণীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য হরিণঘাটায়

এসআইআর পর্বে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের

দত্তপুকুরে গেঞ্জি কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণে নিহত ১, আটক মালিক

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

পর পুরুষের সঙ্গে দেখতে পেয়েই খাপ্পা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে বেল্ট খুলে পেটালেন স্বামী

বুড়ো হয়ে যাচ্ছেন সলমান! মাথায় সূচ ফুটিয়ে চুলের চিকিৎসা করাচ্ছেন ভাইজান

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ