মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিম

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত? হামলার ষড়যন্ত্র করছিল জইশ জঙ্গি হামিম মণ্ডল! রাজ্য পুলিশের এসটিএফের অভিযানে বর্ধমান থেকে গ্রেফতার হয়েছে সে। তারপরেই রাতের ঘুম উড়িয়ে দেওয়ার মতো তথ্য উঠে আসছে। হামিম মণ্ডলের পাক যোগের প্রমাণ পাওয়া গিয়েছে। সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য বলেও সূত্রের খবর। সাজ্জাদ ভাট গোষ্ঠীর সদস্য এই হামিম। এই জঙ্গিগোষ্ঠী মূলত পাকিস্তানের সংগঠন কিন্তু সক্রিয় রয়েছে জম্মু ও কাশ্মীরে। এরা টাকার বিনিময়ে খুন, তোলাবাজি ও সন্ত্রাসবাদীমূলক কাজ করে বলে পুলিশ সূত্রে খবর। ঠিক লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর মতোই কাজ করে সাজ্জাদ ভাট জঙ্গি গোষ্ঠী। এবার তাদেরই এক সদস্য রাজ্য পুলিশের জালে। যা মাথাচাড়া দিচ্ছে প্রশাসনের।

আরও পডুন: বাংলায় পাট চাষিদের ভাগ্য ফেরাবে ‘নিনফেট সাথী’ পাউডার, বাড়বে উপার্জন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামিম মণ্ডলের আদিবাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। সে ও তার বাবা হাওড়ার পিলখানায় একটি গেঞ্জি তৈরির কারখানায় কাজ করত। কিন্তু ৪ ঠা মের পর সে ওই কারখানার কাজ ছেড়ে দিয়ে, বর্ধমানে রেনেসাঁ হাউসিং-এ ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিল। একজন শ্রমিক তার কাছে রেনেসাঁ হাউসিং-এ ফ্ল্যাট ভাড়া দেওয়ার মতো এত টাকা কীভাবে এল, সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে বাড়ি থাকা সত্বেও কেন সেখানে না গিয়ে জাতীয় সড়কের ধারে বর্ধমানে রেনেসাঁ হাউসিং-এ ছিলেন হামিম মণ্ডল? তদন্ত করে দেখছেন আধিকারিকরা।

হামিমের বিষয়ে বেশ কিছু তথ্য পেয়েছে রাজ্য পুলিশের এসটিএফ ও এটিএস। তাঁরা জেনেছেন, পূর্ব ভারতে ক্রমশ জাল বিস্তার করছে সাজ্জাদ ভাট্ট জঙ্গি গোষ্ঠী। আর সেই জাল বিস্তারের জন্য হামিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল। মগজ ধোলাই করত সে। পাশাপাশি সংগঠনের কাজ বিস্তারের জন্য কেউ এলে, তাকে সবরকমভাবে সাহায্য করার দায়িত্বও ছিল ধৃত হামিদের উপর। বর্ধমানের যে রেনেসাঁ হাউসিং থেকে গ্রেফতার করা হয়েছে হামিমকে, সেই আবাসনটি বর্ধমানের জাতীয় সড়কের ধারেই অবস্থিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নানা কর্মসূচিতে গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন। তবে কি নিজের বাড়ির আড়াল থেকেই হামলার ছক ছিল? তা খতিয়ে দেখা হচ্ছে।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের