বুড়ো হয়ে যাচ্ছেন সলমান! মাথায় সূচ ফুটিয়ে চুলের চিকিৎসা করাচ্ছেন ভাইজান

৬০ বছর বয়সেও ৮০ বছরের বৃদ্ধ লাগে সুপারস্টার সালমান খানকে, মাথায় চুল পড়ে যাচ্ছে, গাল ভেঙে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬০ বছর বয়সেও ৮০ বছরের বৃদ্ধ লাগে সুপারস্টার সালমান খানকে, মাথায় চুল পড়ে যাচ্ছে, গাল ভেঙে গিয়েছে। হ্যাঁ, সপ্তাহ কয়েক আগে সালমান খানের একটি ভিডিও নেটভুবনে রীতিমতো শোলগোল ফেলে দিয়েছিল। সবাই ভেবে বসেছিলেন, ভাইজান কোনও কঠিন রোগে ভুগছেন। যদিও মাঝে মধ্যেই অভিনেতাকে নিয়ে এমন রটনা ওঠে। আর এই জল্পনা সালমান খোদ উড়িয়ে দেন। তবে কথায় আছে, যা রটে তা কিছুটা হলেও সত্যি! সলমানের চুল পড়ে যাওয়ার সমস্যা নাকি অনেক আগে থেকেই, তাই চুলের চিকিৎসা করাতেন ভাইজান। বিষয়টি সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরিচালক শৈলেন্দ্র সিংহ জানিয়েছেন। একবার অভিনেতার গ্যালাক্সি ভবনে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তখনই তিনি সলমানের এই রহস্যের বিষয়টি জানতে পারেন। একজন অভিনেতা হিসেবে নিজের ভাবমূর্তি ধরে রাখতে কত দূর যাওয়া যায়, সেটা সলমানকে দেখে বোঝা যায়।

তাঁর কথায়, ‘একবার সলমানের সঙ্গে একটি মিটিংয়ের জন্যে তাঁর গ্যালাক্সির বাড়িতে গিয়েছিলাম। তখন দেখি অভিনেতা ডাইনিং টেবিলের উপরে বসে বিরিয়ানি খাচ্ছেন। তার সামনেই একটি আয়না রাখা রয়েছে। আমাকে তিনি সোফায় বসতে বললেন। সলমান আয়না দেখতে দেখতেই খাবার খেতে ভালোবাসেন। মদ্যপানও করছিলেন তিনি। হঠাৎ দেখতে পাই, একজন অদ্ভূত দেখতে লোক তাঁর বাড়িতে ঢুকেছেন। এরপর সে সলমানের কাছে এসে, হাতে গ্লাভস পরল, একটা সুঁই বের করে অভিনেতার মাথায় ফোটাল। আমি আয়না দিয়ে সবকিছু দেখতে পাচ্ছিলাম। তখন আমি সলমানকে জিজ্ঞাসা করলাম, এটা কি করছো? তখন ভাইজান বললেন, তারকা হতে গেলে এই মূল্য দিতেই হবে ব্রো। একদিকে তাঁর চুলের চিকিৎসা চলছে, অন্যদিকে তিনি বিরিয়ানি খাচ্ছিলেন।’

তবে লুকিয়ে লুকিয়ে কেন এই চিকিৎসা করাচ্ছিলেন অভিনেতা? পরিচালকের কথায়, সলমান তাঁর এই চুল চিকিৎসা অনেকদিন আগেই করিয়েছেন। তখন ভারতে এই চিকিৎসা বৈধ ছিল না। তিনি প্লেটলেট-রিচ প্লাজমা থেরাপি নিচ্ছিলেন। এই পদ্ধতিতে নিজের রক্ত থেকে সংগৃহীত প্লাজমা ব্যবহার করা হয়। এই চিকিৎসার মাধ্যমে চুল পড়া কমে যায়। মাথার মধ্যে ইঞ্জেকশন ফোটানো হয়। তবে এখন অভিনেতার চুল আরও কমে গিয়েছে। সম্প্রতি সলমানের একটি টাক মাথার ছবি দেখে চমকে উঠেছিলেন সাইবারবাসীরা। সলমানকে পরবর্তীতে ‘মাতৃভূমি’ দেখা যাবে। যার কিছু প্রশাসনিক জটিলতার কারণে মুক্তির তারিখ ঘোষণা হয়নি।

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন