লোকসভা থেকে সাসপেন্ড অধীর সহ ৩৩ বিরোধী সাংসদ

কার্যত গণতন্ত্রকে প্রহসনে পরিণত করতে উঠে পড়ে লেগেছে মোদি বাহিনী। তাঁরা এখন গায়ের জোরে বিরোধীহীন সংসদে যা খুশি তাই করতে চাইছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সংসদীয় গণতন্ত্রের(Parliamentary Democracy) পীঠস্থান সংসদকেই(Parliament) গায়ের জোরে বিরোধী শূন্য করে দেওয়ার ফন্দি এঁটেছে পদ্মশিবির(BJP)। সেই লক্ষ্যেই চলছে বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করার পালা। এদিন অর্থাৎ সোমবার লোকসভায়(Lokshabha) একযোগে ৩৩ জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করে দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা(Speaker OM Birla)। সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীও(Adhir Chowdhury)। কার্যত গণতন্ত্রকে প্রহসনে পরিণত করতে উঠে পড়ে লেগেছে মোদি বাহিনী।

সংসদে এখন শীতকালীন অধিবেশন চলছে। আগামী ২২ তারিখ পর্যন্ত তা চলবে। সেই শীতকালীন অধিবেশনেই লোকসভায় ১৩জন সাংসদকে পুরো চলতি অধিবেশনকালের জন্য সাসপেন্ড করা হয়েছিল আগেই। এদিন সেই সাসপেনশন তুলে নেওয়ার জন্য আবেদন জানান অধীর। যদিও তাতে রাজী হননি ওম বিড়লা। এরপরেই তাঁর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন অধীর। তারপরেই স্পিকার তাঁকে চলতি শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেন। অন্যদিকে সংসদে হামলার ঘটনায় অমিত শাহের বিবৃতি চেয়ে হইহট্টোগোল শুরু করেন বিজেপি বিরোধী দলের সাংসদরা। তাঁর মধ্যে তৃণমূলের সাংসদরাও(TMC MP’s) ছিলেন। সেই সময় ৩২জন সাংসদকে চলতি শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেন ওম বিড়লা। সাসপেন্ড হওয়া ওই ৩২জন সাংসদের মধ্যে আছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায় ও শতাব্দী রায়।

বেছে বেছে বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করে সংসদের উভয়কক্ষে যেভাবে বিজেপির রাস্তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে তাতে পরিষ্কার মোদি বাহিনী গণতন্ত্রের প্রতি তাঁদের আস্থা হারিয়েছে। তাঁরা এখন গায়ের জোরে বিরোধীহীন সংসদে যা খুশি আইন তৈরি করতে চাইছে, তা পাশ করিয়ে নিতেও চাইছে। সামান্যমাত্র বিরোধীতার লেশটুকুও তাঁরা রাখতে চাইছে না। আর এই ছবি এটাও বলে দিচ্ছে কার্যত বিজেপি ভীত বিরোধীদের মহাজোট INDIA-কে ঘিরে। উল্লেখ্য সংসদের উভয় কক্ষ মিলিয়ে চলতি শীতকালীন অধিবেশনে মোট ৪৭জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এদিন যে ৩৩জনকে সাসপেন্ড করা হয়েছে তাঁদের মধ্যে ৩০জনকে পুরো শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। 

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’