উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার কোখরাজ থানা এলাকার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভারওয়ারিতে। জানা গিয়েছে, এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪  জন এবং আহত হয়েছেন ৫ থেকে ৬ জন শ্রমিক।

পুলিশ সুপার ব্রিজেশ শ্রীবাস্তব বলেন, ‘ভারওয়ারিতে একটি বাজি কারখানায় আগুন লেগেছে। এই ঘটনায় ৪ জন প্রাণ হারান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানাটি  জনবহুল এলাকা থেকে অনেক দূরে। চলছে উদ্ধারকাজ। ‘মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

বর্তমানে  ঘটনাস্থলে থাকা দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন । আশঙ্কা করা হচ্ছে কারখানার মধ্যে আটকে পড়েছে বেশ কয়েকজন শ্রমিক। তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে দমকল বাহিনী। শেষ পাওয়া তথ্য অনুসারে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে । ইতিমধ্যেই সেই আগুনের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যায়, আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। স্থানীয় ও পুলিশ সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন।  

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে মধ্যপ্রদেশের হারদা জেলায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। এই ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং ১৭০ জন আহত হয়েছিলেন। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উত্তরপ্রদেশে ঘটল এমন  বিস্ফোরণের ঘটনা। তবে  এদিনের ঘটনাটি কি করে ঘটল তা এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশ এই ঘটনা নিয়ে শুরু করেছে তদন্ত।

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

‘বিগবস’-খ্যাত লোপামুদ্রার বাড়ি থেকে ১ কোটির গহনা চুরি, বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

চোর নয়, কৃষকের ৫ লক্ষ টাকা লুট করল ‘উইপোকা’, ভাইরাল ভিডিয়ো

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর