চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কৃষকদের দাবি মেটাতে ফের  বৈঠকে বসছেন কেন্দ্রীয় মন্ত্রীরা

নিজস্ব প্রতিনিধিঃ কৃষকরা তাঁদের শস্যের ওপর ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার দাবিতে লাগাতার চলছে বিক্ষোভ। এই আবহেই এবার তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রীরা। রবিবার পাঞ্জাব ও হরিয়ানার যৌথ রাজধানী চণ্ডীগড়ে সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, পীযূষ গোয়েল এবং নিত্যানন্দ রাইয়ের সঙ্গে দেখা করবেন কৃষক নেতারা।

তবে এই প্রথম নয়, এরআগে জানুয়ারি মাসে কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠক হয়। তবে সেখানেও মেলেনি সমাধান। তাই রবিবার ফের সরকার পক্ষের সঙ্গে আরও একপ্রস্থ বৈঠকে বসতে চলেছেন কৃষকরা। তার আগে কৃষকদের তরফে আশ্বস্ত করা হয়েছে, রবিবার পর্যন্ত কৃষকরা তাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে। ভারতীয় কিষাণ ইউনিয়ন (বিকেইউ) নেতা রাকেশ টিকাইত বুধবার উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে তাদের দাবিতে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন। ২০২০-২১ সালে ১৩ মাস ধরে চলা কৃষক আন্দোলনে যে সকল সংগঠনগুলি অংশ নিয়েছিল, বিকেইউ তার অন্যতম। কিন্তু এবার দিল্লি চলো মিছিলে অংশ নিচ্ছে না তারা।

তিন দিন আগের শেষ বৈঠকে কৃষকরা শান্তি বজায় রেখে রবিবার ফের আলোচনায় বসতে সম্মত হয়েছিলেন। তারপর থেকে কৃষক ও নিরাপত্তারক্ষীদের মধ্যে কোনও সংঘর্ষের খবর পাওয়া যায়নি। ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রেসিডেন্ট জগজীত সিং জানান, সরকার পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা চলছে। প্রসঙ্গত, পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। ইতিমধ্যে আন্দোলন করতে গিয়ে শম্ভু সীমান্তে একজন কৃষকের হৃদরোগে আক্রান্ত হয়ে মত্যু হয়েছে। এই আবহেই  কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করেছে  বিশেষজ্ঞরা ।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ