শেয়ার থেকে ৪.২ কোটি ডিভিডেন্ড তুলে নিল ৫ মাসের খুদে

Share:

নিজস্ব প্রতিনিধি : সোনার চামচ বললে কম বলা হবে। এ যেন হীরের চামচ মুখে নিয়ে জন্মেছে। মাত্র পাঁচ মাস বয়সে ২৪০ কোটি টাকার শেয়ার পেয়েছিল। এবার শেয়ারে ডিভিডেন্ড বাবদ ৪.২ কোটি টাকা ঘরে তুলল ইনফোসিসের প্রতিষ্ঠতা সদস্য নারায়ণমূর্তির নাতি একাগ্র রোহন মূর্তি। 

২০২৩ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করে নারায়ণমূর্তির নাতি একাগ্র রোহন মূর্তি। একাগ্র রোহন নারায়ণমূর্তি ও সুধামূর্তির তৃতীয় নাতি। গত মাসে নারায়ণমূর্তির এই নাতি ১৫ লক্ষ শেয়ার পেয়েছিল যার বাজার মূল্য ২৪০ কোটি টাকা। সম্প্রতি চতুর্থ কোয়ার্টারের লভ্যাংশের ৩০ শতাংশ বেড়ে যায়। ফলে গত বছরের তুলনায় লভ্যাংশের পরিমাণ ৬১২৮ কোটি টাকা থেকে বেড়ে হয়ে যায় ৭৯৬৯ কোটি টাকা। চলতি বছরের মার্চের শেষে নেট প্রফিট ( মোট লাভ) ৮,৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৬২৩৩ কোটি টাকা। পাশাপাশি সংস্থার বার্ষিক আয়ের পরিমাণও ৪.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৬৭০ কোটি টাকা। সংস্থার এই বিপুল লাভের ফলে সুবিধা পেয়েছেন শেয়ার হোল্ডাররাও। ইনফোসিস বোর্ডের তরফে শেয়ার পিছু ২০ টাকা ডিভিডেন্ট দেওয়ার পাশাপাশি স্পেশাল ডিভিডেন্ট দেওয়ার কথাও বলা হয়েছে। স্পেশাল ডিভিডেন্ট হিসাবে শেয়ার পিছু ৮ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ডের এই নয়া প্রস্তাব মতোই নারায়ণমূর্তির পাঁচ মাসের নাতিও পেতে চলেছে শেয়ারের ডিভিডেন্ট বাবদ ৪.২ কোটি টাকা।

জানা যাচ্ছে, পরবর্তী অর্থবর্ষে ইনফোসিসের আরও বেশি টাকা লাভ হতে চলেছে। রাজস্ব আদায়ের পরিমাণ আরও ১,৩ শতাংশ বাড়বে বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞমহলের মতে, ২০২৫-২৬ অর্থবর্ষের শেষের দিকে ইনফোসিসে রাজস্ব বৃদ্ধি আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে এর সুবিধা শেয়ার হোল্ডাররাও পাবেন। জানা যাচ্ছে, ৪৫০ মিলিয়ান ইউরো দিয়ে জার্মান সংস্থা ইন টেককে কিনে নিতে চলেছে ইনফোসিস।

বাড়িতে বানিয়ে ফেলুন রূপচাঁদা মাছের কোফতা, জমবে দুপুরের খাবার

শিমুল গাছে ফুটে উঠল স্বয়ং বজরংবলী! দর্শন করতে দূরদূরান্ত থেকে নদিয়ায় আসছেন ভক্তরা

এবার টলিপাড়াতেও SIR-এর থাবা! বাদ পড়ল কয়েক হাজার ভোটার, শনি ও রবিতে ভোট

‘ওকে মারো, ও এটাই ডিজার্ভ করে’, প্রকাশ্য রাস্তায় মহিলাকে হেনস্থা, ভাইরাল ভিডিও

প্রি-ওয়েডিং শ্যুটে একগুচ্ছ বেলুনের টানে উড়তে বসেছিলেন তরুণী, ক্যামেরাম্যানের তৎপরতায় বাঁচল প্রাণ

উৎসবের মরসুমে স্বস্তির নিঃশ্বাস, এক ধাক্কায় কয়েক হাজার টাকা কমল সোনা-রুপোর দাম

দত্তপুকুরে সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার সুইসাইড নোট!

‘ভয় পেও না, আমাকে নিয়ে আজগুপি লেখা বন্ধ করে দিলেও সমস্যা নেই’, এবার অমিতাভের নিশানায় কে?

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ