অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল অন্তত পাঁচ জনের। শনিবার সকালে সত্যভেড়ু মণ্ডলের শ্রী সিটি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি ফার্মাসিউটিক্যালস কারখানায় বয়লার বিস্ফোরণকে কেন্দ্র করে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও ১০ জন গুরুতর জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শনিবার সকালে আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে কারখানায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কারখানার বিস্তীর্ণ অংশ ভেঙে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। ভিতরে বেশ কয়েক জন কর্মী আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া কর্মীদের উদ্ধারে জোরকদমে চলছে তল্লাশি।

আরও পড়ুনঃআমেরিকায় ফের হিন্দু মন্দিরে হামলা! ছোড়া হল ইট, ভাইরাল ভিডিও

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঠিক কী কারণে বয়লারে বিস্ফোরণ হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই কারখানায় মূলত ট্যাবলেট তৈরির কাজ হত বলে জানা গিয়েছে।

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, সিলিং থেকে ঝুলছেন স্বামী, শহরে চাঞ্চল্যকর কাণ্ড

শহিদ জওয়ানকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, নিহত ৪

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট