এক আধ কোটি টাকা নয়, পুরো ৫৫ হাজার কোটি টাকার বিক্রি, সেটাও আবার অনলাইনে

শুনলে অবাক হবেন উৎসব মরশুমে দেশজুড়ে মানুষ এক আধ কোটি টাকা নয়, পুরো ৫৫ হাজার কোটি টাকার কেনাকাটা করেছেন এখনও পর্যন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের ব্যস্ততা যত বাড়ছে ততই সে নির্ভর হয়ে পড়ছে অনলাইনের ওপরে। হাতের কাছে কার্যত সব পণ্যই হাজির করে দিতে সমর্থ এই অনলাইন পরিষেবা। সোনা থেকে কন্ডোম, জামাকাপড় থেকে মোবাইল, সবই মুহুর্তের মধ্যে কিনে নেওয়া যায় অনলাইনের মাধ্যমে। নিজের পছন্দসই ঠিকানায় সেই জিনিস চলে আসে ডেলিভারি বয়ের হাত ধরে। এখন তো আবার আনাজপাতি থেকে খাবারদাবার, ঘরের আসবাব, ওষুধ সবই মেলে অনলাইনে। কিন্তু সেই সবের বিক্রির কথা বলার জন্য এই লেখার অবতারণা নয়। উৎসব মরশুমে(Festive Season) দেশজুড়ে মানুষ অনলাইনের মাধ্যমে কতটা কেনাকাটা(Online Purchase) করেছে সেই হিসাবটা তুলে ধরতেই এই লেখার অবতারণা। শুনলে অবাক হয়ে যাবেন সেই কেনাকাটার পরিমাণ এক আধ কোটি টাকা নয়, পুরো ৫৫ হাজার কোটি টাকার(55 Thousand Crore Rupees)।

আরও পড়ুন, রতন টাটার পরে Tata Trusts’র চেয়ারম্যান হলেন নোয়েল টাটা

উৎসব মরশুমে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মগুলি Festive Sale দেয়। সেই Festive Sale’র দিকে তাকিয়ে বসে থাকে দেশের একটা বড় অংশের মানুষ। তারওপর তো উৎসবের কেনাকাটা থাকেই। এখন দেখা যাচ্ছে, প্রতি বছরই একটু একটু করে বাড়তে বাড়তে এই বছর উৎসব মরশুমে অনলাইনে কেনাকাটার পরিমাণ ৫৫ হাজার কোটি টাকার ঘর ছুঁয়ে ফেলেছে। গত বছরের তুলনায় যা ২৬ শতাংশ বেশি। যে সব পণ্য সব থেকে বেশি এই উৎসব মরশুমে অনলাইনের মাধ্যমে বিক্রি হয়েছে তার মধ্যে সর্বাগ্রেই রয়েছে মোবাইল। তারপরেই আছে ইলেক্ট্রনিক্স জিনিস, বাড়ি বা দোকানে ব্যবহৃত রোজকার পণ্য। E-Commerce’র Consultancy Firm Datum Intelligence এ বছর উৎসবের মরশুমে যে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে, তার প্রায় ৫৫ শতাংই হয়েছে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহে। এখনও কিন্তু আরও দিন ২০-২৫ বাকি আছে সেই উৎসব মরশুম শেষ হতে। অর্থাৎ অনলাইনে বিক্রির এই পরিমাণ ৫৫ হাজার কোটি টাকাতে এসেই থেমে যাবে না। বরঞ্চ তা যেন ইঙ্গিত দিচ্ছে ১ লক্ষ কোটি পার করে যাওয়ার।  

আরও পড়ুন, বাংলাদেশের যশোরেশ্বরী মন্দিরে মুকুট চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ এল প্রকাশ্যে

উৎসবের মরশুমে ই-কমার্স প্ল্যাটফর্মে যে বিক্রি বাড়তে পারে, তা আগেই জানিয়েছিল বেশ কয়েকটি সংস্থা। ওই সব সংস্থা যতটা বিক্রির আশা করেছিল, বাস্তবে বিক্রি হয়েছে তার থেকেও বেশি। প্রত্যাশার থেকে চাহিদা বহুগুণ বেশি ছিল। বড়, মাঝারি থেকে ছোট শহর, সব জায়গাতেই বিক্রি বেড়েছে। Average Selling Price বা ASP গত বছরের থেকে এ বছর বেড়েছে। কিন্তু তারপরেও অনলাইনে পণ্যে কেনার জন্য ঝোঁকার প্রবণতাও বেড়েছে। লক্ষ্যণীয় ভাবে বেড়েছে এই সব পণ্য কেনার ক্ষেত্রে EMI’র সুবিধা নেওয়ার ঘটনাও। আর এই ঘটনা দেখে Flipkart আর Amazon দুই E-Commerce Platform-ই এখন দেশের মধ্যে থাকা মেট্রো শহরগুলির পাশাপাশি রাজ্যগুলির বিভিন্ন জেলা সদর, মহকুমা, ছোট শহরগুলিতেও দ্রত ডেলিভারির দেওয়ার পরিকাঠামো গড়ে তুলতে চাইছে। যা কর্মসংস্থানের ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করছে। এক্ষেত্রে পিছিয়ে থাকছে না Myntra, Meesho, Snapdeal, Jabong, Ajio’র মতো সংস্থাগুলিও।

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

ঘরেই বানান মরক্কোর বিখ্যাত চিকেন তাজিন, একবার খেলেই প্রেমে পড়বেন স্বাদের

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

সারাদিনের ক্লান্তিতে রাতের রান্নায় অনীহা? মাত্র ১৫ মিনিটে বানান স্বাস্থ্যকর এই ৫ পদ

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী