৭৩৮ জেলায় মিলছে ৫জি পরিষেবা, লোকসভায় জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের ৭৩৮টি জেলায় মিলছে ৫জি পরিষেবা। আর ওই পরিষেবা ব্যবহার করছেন ১০ কোটি গ্রাহক। আজ বুধবার লোকসভায় ওই তথ্য জানিয়েছেন যোগাযোগ প্রতিমন্ত্রী দেবুসিন চৌহান। বিশ্বের মধ্যে ভারতেই ৫জি পরিষেবা দ্রুতগতিতে এগোচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

গত বছরের জুলাই-অগস্টে ৫জি পরিষেবার স্পেকট্রাম নিলাম হয়েছিল। ওই নিলামের সময়েই মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশের প্রত্যন্ত এলাকাতে ৫জি পরিষেবা পৌঁছে দিতে দেড় লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে। কিন্তু মোবাইল পরিষেবা সংস্থাগুলিকে নিজেদের দেওয়া প্রতিশ্রুতিরও বেশি বিনিয়োগ করেছে। লোকসভায় কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, ‘সাধারণ মানুষের কাছে ৫জি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ২ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। দেশে মোট ৩,৯৪,২৯৮টি বেস স্টেশনের মাধ্যমে ওই পরিষেবা দেওয়া হচ্ছে।’

দেশে টেলিকম ক্ষেত্রের ব্যবসা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী। তাঁর কথায়, ‘সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই দেশে টেলকম ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। ২০২২-২৩ আর্থিক বর্ষে টেলিকম ক্ষেত্রে ব্যবসা প্রথম বারের মতো তিন লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে।’ স্পেকট্রাম নিলামে স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

আজকের রাশিফল: শনির সুনজরে কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের