চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে ভেঙে পড়ল কপ্টার, মৃত ৭

নিজস্ব প্রতিনিধি : গুজরাতের পর এবার উত্তরাখণ্ডের আকাশে বিপর্যয়। রবিবার সকালে কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার সময় কপ্টারটি ভেঙে পড়েছে। তাতে পাইলট-সহ মোট ৭ জন ছিলেন। অসমর্থিত সূত্রে খবর, সকলেরই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। যুদ্ধকালিন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

জানা গিয়েছে,  রবিবার সাতসকালে কেদারনাথ থেকে যাচ্ছিল কপ্টারটি। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে গৌরীকুণ্ডের জঙ্গলে গিয়ে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গৌরীকুণ্ড এবং ত্রিযুগিনারায়ণের মধ্যে একটি দুর্গম জঙ্গলে এই দুর্ঘটনা ঘটে বলে গাড়োয়ালের IG রাজীব স্বরূপ জানিয়েছেন। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। হেলিকপ্টারটি আরিয়ান এভিয়েশন কোম্পানির ছিল ।

স্থানীয় সূত্রে খবর, কেদারনাথ ধামের কাছেই দুর্ঘটনাটি ঘটেছে। এদিন সকালে গুপ্তকাশীর উদ্দেশ্যে যাত্রীদের নিয়ে যাচ্ছিল কপ্টারটি। কপ্টারটি ওড়ার কিছুক্ষণ পরই আচমকাই নীচে নামতে শুরু করে। নিয়ন্ত্রণ হারিয়ে  গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়ে। কপ্টারে থাকা সকলের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় সেই কপ্টারের ছবি ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, কপ্টারের পিছন দিকের লেজের অংশ ভেঙে নীচের দিকে বেঁকে রয়েছে। মাথায় ঘুরছে ব্লেড। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী কপ্টার দুর্ঘটনায় শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রুদ্রপ্রয়াগের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ার খবর মিলেছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে। সকল যাত্রীর নিরাপত্তা কামনাও করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

চার বছরের মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ