দিল্লির পালামে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন শিশু-সহ ৯ জনের মৃত্যু, আহত ১০

সাতসকালে দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! পালাম মেট্রো স্টেশনের কাছে একটি বহুতলে দাউ দাউ করে জ্বলছে আগুন। ঝলসে মৃত্যু অন্তত ৭ জনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! পালাম মেট্রো স্টেশনের কাছে একটি বহুতলে দাউ দাউ করে জ্বলছে আগুন। ঝলসে মৃত্যু অন্তত ৯ জনের। যারা একই পরিবারের বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে তিনজন শিশু রয়েছে। আটকে রয়েছে এখনও বহু মানুষ। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের ৩০ ইঞ্জিন। জোরকদমে চলছে উদ্ধারকার্য। ঘটনাটি ঘটেছে, বুধবার (১৮ মার্চ) সকাল ৭ টা নাগাদ দক্ষিণ পশ্চিম দিল্লির পালাম মেট্রো স্টেশনের কাছে শ্রী রাম চকের নিকটবর্তী একটি বহুতল আবাসিক ভবনে। এই মুহূর্তে ঘটনার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দিল্লি ফায়ার সার্ভিসেস কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভানো ও উদ্ধার অভিযান শেষ হওয়ার পরেই সঠিক পরিস্থিতি জানা যাবে। তবে ভবনের ভিতরে এখনও প্রায় একডজন মানুষ আটকা পড়ে রয়েছেন। জোরকদমে উদ্ধারকার্য চলছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে বলে অনুমান।

তবে এই ঘটনাটি এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। কেননা আগুন লাগার অনেকক্ষন বাদে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রথমে হাইড্রোলিক অগ্নিনির্বাপক মেশিনটি কারিগরি ত্রুটির কারণে ব্যর্থ হয়। এরপর দ্বিতীয় সচল হাইড্রোলিক মেশিন ঘটনাস্থলে পৌঁছয় সকাল সাড়ে ৮টার দিকে। ততক্ষণে ভবনটির বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। ভবনটিতে আচমকাই আগুন লেগে যাওয়ায় বাসিন্দারি বেরোনোর ​​পথ খুঁজে পায়নি। ফলে অগ্নিদগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়। কারণ ভবনটির প্রবেশ ও প্রস্থানের পথ একটাই ছিল। ধোঁয়ার তীব্রতা দেখে প্রায় ৩০টি দমকলের ইঞ্জিন ও ১০০ জনেরও বেশি কর্মীকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।

কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভবন থেকে বের হওয়া ঘন কালো ধোঁয়া চারিদিকে মুড়ে ফেলেছে। ছোট শিশুসহ বেশ কয়েকজন বাসিন্দাকে প্রাণ বাঁচাতে বারান্দা থেকে লাফ দিতে দেখা গিয়েছে। বহু লোক আহত হয়েছেন। জানা গিয়েছে, ভবনটির নিচতলায় একটি প্রসাধনী শোরুম এবং উপরের তিন তলায় আবাসিক ইউনিট ছিল। আগুন একমাত্র বেরোনোর ​​পথটি বন্ধ করে দেওয়ায় ঘটনাটি ভয়াবহ রূপ নেয়। বর্তমানে আহতদের জরুরি চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় যানবাহন চলাচল ব্যাহত গিয়েছে। আগুন লাগার কারণে পালাম মেট্রো স্টেশনের কাছে যান চলাচল অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। আরও চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। কিন্তু আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা