৭৬ নাকি ৭৭, ২০২৫ সালের ২৬ জানুয়ারি দেশের কততম প্রজাতন্ত্র দিবস?

৭৬ নাকি ৭৭, ২০২৫ সালের ২৬ জানুয়ারি দেশের কততম প্রজাতন্ত্র দিবস?

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাজি জন্মজয়ন্তীর পরেই ক্যালেন্ডারে যে দিনটিকে ঘরে দেশাত্মবোধক আবেগ জাগ্রত হয় ভারতবাসির মনে, সেটি হল ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। এদিন দেশের রাজধানির রাজপথে বর্ণাঢ্য অনুষ্ঠান, কুচকাওয়াজের মাধ্যমে দেশের সংস্কৃতি, ইতিহাসের ছবি ভেসে ওঠে প্রাত্যেক ভারতবাসীর মনে। ২০২৫ সালের ২৬ জানুয়ারি দেশের কততম প্রজাতন্ত্র দিবস, তা জানেন কী? এ দিনটিকে জাতীর জনক মহাত্মা গান্ধী নাম দিয়েছিলেন, ‘স্বতন্ত্রতা সংকল্প দিবস’। পরে ১৯৩০ সালে ২৬ জানুয়ারি পণ্ডিত জহরলাল নেহ্রু পূর্ণ স্বরাজের পরে এদিনটিকে স্বাধীনতা দিবস বলে ঘোষণা করে। কিন্তু ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার পর ১৯৪৭ সালে ১৫ অগস্ট দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

আর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার পর থেকে এ দিনটিকে ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে স্মরণ করা হয়। যা ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলকও বটে! ভারতীয়দের কাছে এই দিনটির মাহাত্ম্য অনেকটাই। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে প্রতি বছর রাজধানীতে পা রাখেন বিভিন্ন বিদেশের অতিথিরা। জানা গিয়েছে, চলতি বছর প্রজাতন্ত্র দিবসে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসের থিম রাখা হয়েছে ‘স্বর্ণিম ভারত’। যা ভারতের সমৃদ্ধ, ঐতিহ্য, ভবিষ্যতের প্রতি নিবেদিত।

১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষ পূর্ণ স্বাধীনতা পেলেও তখন ভারত একটি কমনওয়েলথ দেশ ছিল। স্বাধীনতার প্রায় আড়াই বছর পর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান তৈরি হয়। আর ভারতের সংবিধান কার্যকর হতেই ভারতবর্ষ প্রজাতন্ত্র রাষ্ট্রে পরিণত হয়। এরপর থেকেই প্রতিবছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন হয়। কিন্তু এ বছর কততম প্রজাতন্ত্র দিবস ৭৬ নাকি ৭৭ তম, তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। তবে ২০২৫ সালে ভারত ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে। এ দিনটিকে সরকারি ছুটি হিসেবেই গণ্য করা হয়। প্রজাতন্ত্র দিবসে, দেশের ১৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, যথা অন্ধ্রপ্রদেশ, বিহার, চণ্ডীগড়, গোয়া, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, পঞ্জাব, ত্রিপুরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ-সহ সকল রাজ্যেই সলকারি দফতরে ছুটি থাকবে। ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে কুচকাওয়াজ, বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজিত হয়। দিল্লির পাশাপাশি কলকাতার রেড রোডেও কুচকাওয়াজ, বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। আর প্রজাতন্ত্র দিবসের আগের দিন অর্থাৎ ২৫ জানুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন দেশের রাষ্ট্রপতি। । 

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?