ভারতে বড় হামলার পরিকল্পনা, বাংলাদেশি-সহ গ্রেফতার ৮ 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতে বড়সড় সন্ত্রাসী নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে দেশজুড়ে তৎপরতা বাড়িয়েছে নিরাপত্তা সংস্থাগুলি। পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশভিত্তিক জঙ্গি সংগঠনের মদতে এই চক্রান্ত রচনা করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে। এই সন্দেহে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ, যাঁদের বিরুদ্ধে দেশে অশান্তি সৃষ্টির পরিকল্পনার অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার একটি পোশাক কারখানা এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে মিজানুর রহমান, মহম্মদ শাবাত, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শাহিদ ও মহম্মদ উজ্জ্বল নামে কয়েকজনের পরিচয় মিলেছে। পশ্চিমবঙ্গ থেকেও আরও দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক বলেও জানা গিয়েছে। 

অভিযুক্তরা ভুয়ো আধার কার্ড ব্যবহার করছিল বলে অভিযোগ। তাঁদের কাছ থেকে আটটি মোবাইল ফোন ও ১৬টি সিম কার্ড উদ্ধার হয়েছে। তামিলনাড়ু পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে এবং শীঘ্রই দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হবে। গোটা ঘটনার তদন্ত চলছে। নিরাপত্তা সূত্রে দাবি, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা দিল্লির লালকেল্লা এবং দেশের একাধিক গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে বিস্ফোরণের ছক কষছিল। বিশেষ করে আইইডি হামলার পরিকল্পনার ইঙ্গিত মিলেছে। সম্প্রতি দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় গাড়ি বিস্ফোরণের ঘটনায় ১২ জনের মৃত্যু ও বহু আহত হওয়ার পর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ওই ঘটনায় বিস্ফোরকবোঝাই গাড়ি বিস্ফোরিত হয়েছিল বলে তদন্তে উঠে আসে। সংশ্লিষ্ট ঘটনার সঙ্গেও এই চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি।

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু