আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়েবাড়ি থেকে ফেরার পথে যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা ট্রাকের, নিহত ৯

Courtesy: google

নিজস্ব প্রতিনিধিঃ  ভয়াবহ দুর্ঘটনা ঘটল রাজস্থানে। শনিবার গভীর রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে রাজস্থানের  ভোপাল-ঝালাওয়ার হাইওয়েতে ট্রাক এবং ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় প্রাণ পর ঘটনাস্থলে প্রাণ হারান ৩ জন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও ছয়জনের।

আকলেরা থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) সন্দীপ বিষ্ণোই জানিয়েছেন, মধ্যপ্রদেশের একটি বিয়ের অনুষ্ঠান সেরে একটি ভ্যানে করে ১০ জন ঝালাওয়ারে ফিরছিলেন। আর তখনই ট্রাকের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও পরে তাকে আটক করেছে পুলিশ। ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে বেশিরভাগজনের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মৃতরা হলেন – হেমরাজ বাগরি, রবিশঙ্কর বাগরি, অশোক কুমার , দীপক বাগরি , সোনু বাগরি , রোহিত জগদীশ, রামকৃষ্ণ প্রেমচাঁদ , সরাউলা প্রেমচাঁদ  ও রোহিত বাগরি । এই দুর্ঘটনার পর পুলিশ ওই ট্রাকটি বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি ট্রাক চালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯ (বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে মানুষের জীবন বিপন্ন করা) এবং ৩০৪এ (অবহেলাজনিত মৃত্যু) ধারায় মামলা দায়ের করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Published by:

Share Link:

More Releted News:

‘৮০ বছর বয়স লড়াইয়ের জন্য নয়’, সঞ্জয় কাপুরের মাকে মধ্যস্থতার পরামর্শ সুপ্রিম কোর্টের

‘এসি ছাড়ুন, সঙ্গে পেঁয়াজ রাখুন’, আজব নিদান কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়ার

২০০ কোটি টাকার ডিজিটাল জালিয়াতি, ‘মাস্টারমাইন্ড’ অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক

ডিজিটাল প্রতারণার ‘মাস্টারমাইন্ড’ চার ভাই! লক্ষাধিক টাকা উদ্ধার পুলিশের

আমিষ রান্না হয়নি কেন? প্রশ্ন করতেই দিনমজুর স্বামীর সঙ্গে ভয়ানক কাজ করলেন স্ত্রী

ধর্মীয় অনুষ্ঠানের মাঝেই শিমলায় ২৬ বছরের তরুণীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ