ডিজিটাল প্রতারণার ‘মাস্টারমাইন্ড’ চার ভাই! লক্ষাধিক টাকা উদ্ধার পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তির আড়ালে অপরাধের নতুন এক আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ‘ডিজিটাল অ্যারেস্ট’। সম্প্রতি এমনই এক বড়সড় জালিয়াতি চক্রের পর্দাফাঁস করল পুলিশ। চার ভাই মিলে চালাত এই চক্র। সেখান থেকেই উদ্ধার হয়েছে নগদ ৯১ লক্ষ টাকা। তবে তদন্তে উঠে আসছে এক বিস্ফোরক তথ্য। ব্যাঙ্কের ভেতরের কোনো কর্মী কি এই জালিয়াতিতে মদত দিচ্ছিলেন? সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য কীভাবে পৌঁছাল এই প্রতারকদের হাতে, তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

উত্তর প্রদেশের ইটাওয়া জেলায় একটি বড়সড় সাইবার প্রতারণা চক্রের হদিস পেয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরে অনলাইন জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করা একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার ভাইকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও বিভিন্ন ডিজিটাল অ্যাকাউন্ট মিলিয়ে প্রায় ৯১ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ধর্মীয় অনুষ্ঠানের মাঝেই শিমলায় ২৬ বছরের তরুণীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ডিজিটাল গ্রেফতার, অনলাইন গেমিং এবং ভুয়ো প্রলোভনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলত। অভিযুক্তরা ফোন ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করত এবং ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নিত। সিনিয়র পুলিশ সুপার ব্রিজেশ শ্রীবাস্তব জানান, ২৫ এপ্রিল রাতে সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে একটি বিশেষ অভিযান চালানো হয়। সেই সময় দুটি মোটরবাইকে চারজনকে পালানোর চেষ্টা করতে দেখা যায়। পুলিশ ধাওয়া করে লোহিয়া ক্যানেল ব্রিজের কাছে তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে উঠে আসে, ধৃতদের মধ্যে একজন বাইরে গিয়ে সাইবার প্রতারণার কৌশল শিখে আসে এবং পরে নিজের ভাইদেরও এই কাজে যুক্ত করে।

তদন্তে জানা গিয়েছে, প্রতারণার মাধ্যমে সংগ্রহ করা অর্থ সরাসরি নিজেদের অ্যাকাউন্টে জমা না করে বিভিন্ন মধ্যবর্তী অ্যাকাউন্টে স্থানান্তর করা হতো, যাতে পুলিশের নজর এড়ানো যায়। পুলিশ নগদ ৩০ লক্ষ টাকার বেশি এবং ডিজিটাল লেনদেনের মাধ্যমে আরও উল্লেখযোগ্য অর্থ জব্দ করেছে। ধৃতদের মধ্যে প্রধান অভিযুক্ত সতীশ কুমারের বিরুদ্ধে একাধিক রাজ্যে বহু প্রতারণার মামলা রয়েছে। পুলিশ এখন খতিয়ে দেখছে, এই চক্রের সঙ্গে ব্যাংকের কিছু কর্মচারীর যোগসূত্র ছিল কি না। পুরো ঘটনার তদন্ত চলছে এবং আরও কয়েকজনের নাম সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক