দিল্লির ২৩ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ফোন, আটক দ্বাদশ শ্রেণির ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিগত কয়েক সপ্তাহ ধরে দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকির খবর সামনে আসছিল। এর ফলে আতঙ্কিত ছিলেন স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা। এবার সেই ঘটনায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই ছাত্রটি কমপক্ষে ছয়বার বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠিয়েছেন, প্রতিবারই নিজের স্কুল বাদ দিয়ে বিভিন্ন স্কুলকে চিহ্নিত করেছেন। একবার অন্তত ২৩টি স্কুলে হুমকি মেল পাঠিয়েছিলেন তিনি। সন্দেহ এড়াতে অন্য স্কুলে ট্যাগ লাগিয়েছিলেন তিনি। ডিসিপি দক্ষিণ অঙ্কিত চৌহান জানান, ছাত্র স্বীকার করেছে যে সে আগেও হুমকি ইমেল পাঠিয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, এই অভিযুক্ত স্কুলের পরীক্ষা বন্ধ করতে চেয়েছিল। তাই পরীক্ষা এড়িয়ে যেতে এই বোমা হুমকির ভাবনা আসে তার মাথায়। আসলে ভয়ের পরিবেশ তৈরি করে পরীক্ষা বন্ধ করার ভাবনা ছিল ওই অভিযুক্তের। রোহিণী এবং পশ্চিম বিহারে অবস্থিত আরও দুটি স্কুলে তাদের ছাত্ররাই হুমকিমূলক ইমেল বার্তা পাঠিয়েছিল বলেই পুলিশের দাবি।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে দিল্লির ২৩টি স্কুলের ৭২ ঘণ্টার মধ্যে স্কুলের বোমা হামলা এবং ১ লাখ টাকা দাবি করা হয়েছিল। গত ৯ ডিসেম্বর প্রায় ৪৪টি স্কুলে এই বোমা হামলার হুমকি আসে। এরপর থেকে একাধিক স্কুলে এই হুমকি আসতে শুরু  করে। সেই ঘটনায় এক স্কুল পড়ুয়াকেই গ্রেফতার করল পুলিশ।

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ