নয়ডায় সোফা তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ৩ শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়ডা: নয়ডার এক সোফা তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শ্রমিক পুড়ে ছাই হয়ে গিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন দমকলের কর্মীরা। কীভাবে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। দমকল কর্মীদের অনুমান, বিড়ি কিংবা সিগারেটের ফুলকি ছিটেই কারখানাটিতে আগুন লেগেছে।

দমকল সূত্রে জানা গিয়েছে, নয়ডার থানা বিটা ২ থানার অধীন একটি সোফা তৈরির কারখানায় আচমকাই আগুন লেগে যায়। কারখানায় ফোম-সহ বিভিন্ন উচ্চ জ্বলনশীল দাহ্য পদার্থ থাকায় নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে পারেননি কারখানায় কর্মরত শ্রমিকরা। দমবন্ধ হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি জীবন্ত পুড়ে নিমিষেই ছাই হয়ে যান তিন শ্রমিক। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন নিয়ন্ত্রণে আনার পরে তিন শ্রমিকের পুড়ে যাওয়া দেহ উদ্ধার করা হয়। সেই সঙ্গে অগ্নিদগ্ধ বেশ কয়েকজন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহত তিন শ্রমিকের একজন উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা। বাকি দুজন বিহারের বাসিন্দা। তিন জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কীভাবে কারখানাটিতে আগুন লাগল তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। কারখানায় থাকা অগ্নিনির্বাপক যন্ত্র কাজ করছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।  

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা