প্রেমের ফাঁদ,পা দিয়ে সর্বস্বান্ত যুবক! ৮০ লক্ষ হাতিয়ে বেপাত্তা তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি : কথায় আছে প্রেম অন্ধ… প্রেমের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হলেন এক প্রেমিক। প্রেমে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন ওই যুবক। তিন বছরের সম্পর্ক, এর মধ্যেই বান্ধবীর পেছনে ৮০ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন। শুধু তাই নয়, হিরের আংটি, আইফোন, দামী হ্যান্ডব্যাগ থেকে শুরু করে নামীদামি ব্র্যান্ডের কসমেটিক্সও কিনে দিয়েছেন বান্ধবীকে। কিন্ত তার প্রেমিকা টাকা ও দামী জিনিস নিয়ে চম্পট দেয়। পুরনো বন্ধুর সঙ্গে সারে বাগদানও। আর তাতেই হতাশ হয়ে পড়েছেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রেদেশের রেওয়া শহরের আজাদ নগরে।

ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রেমিক। তাঁর বান্ধবীর খোঁজ এখনও পাওয়া যায় নি। তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতারিত ওই যুবকের নাম বিবেক। বিবেক পুলিশের কাছে জানিয়েছেন যে, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল তার প্রেমিকা শুক্লা আস্থা উরমালিয়া। ৩ বছর ৬ মাসে প্রায় ৪৫ লক্ষ টাকার কেনাকাটা করেছেন আস্থা। আস্থাকে একটি হীরার আংটি, আইফোন, নামীদামি ব্যাগও উপহার দিয়েছেন তিনি। তবে এতকিছু করেও কিছু লাভ হয় নি।কেননা আস্থা তার পুরনো প্রেমিকের সঙ্গে পালিয়েছেন। সেই সঙ্গে তার টাকা হাতিয়েও চম্পট দিয়েছেন আস্থা।

বিবেক পুলিশকে আরও জানান, প্রায় ৩ বছর ৬ মাস আগে আস্থার সঙ্গে তার দেখা হয়েছিল। দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। দুই পরিবারের তরফে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তা এখন অতীত। আস্থা ও তার পরিবার তার সঙ্গে প্রতারণা করেছে। শুধু তাই নয়, বিবেকের অনুমান, আস্থা তাঁর পুরনো প্রেমিকের সঙ্গে বাগদান সেরেছে।

বিবেক জানান, তাঁর বান্ধবী আস্থা উরমালিয়া রাজনৈতিক পরিবারের সদস্য। আস্থা হলেন প্রাক্তন বিধায়ক রাজকুমার উরমালিয়ার ভাগ্নী। তাঁর বাবা ছিলেন প্রাক্তন জেলা সভাপতি। ইতিমধ্যেই পুলিশ আইনি পরামর্শ নিয়ে এবং ৪২০ ধারায় মামলা দায়ের করেছে।

‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের

নেই পাকা রাস্তা, লেহেঙ্গা পরে পাহাড়ি পথে ৮ কিমি হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছলেন নববধূ, ভাইরাল ভিডিও

সাংসদের ক্ষোভের পরও নোংরার স্তূপ! কবে পরিচ্ছন্ন হবে পুরুলিয়া সদর হাসপাতাল?

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি, দিনে দুপুরে হুমকি অমিতাভ বচ্চনকে

বিপাশার পরামর্শেই কি ছোট কন্যার নাম ‘দেবী’ রাখলেন দীপিকা? জোর চর্চায় নায়িকার মন্তব্য

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

‘২৭ তারিখ পর্যন্ত লুকিয়ে থাকতে বলেছিল’, চোরবাগান কাণ্ডে পুলিশের জালে ঘোষক-স্বামী, মুখ খুললেন স্ত্রী

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

সারান্ডার জঙ্গল ছেড়ে লালবাজারে! কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির

কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ৪৪ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ