পেগাসাস: সংসদকে এড়িয়ে চুক্তি, বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা

মামলা রুজু করেছেন আইজীবী এমএল শর্মা নামে ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পেগাসাস চুক্তি বাতিলের দাবিতে ভারতের সর্বোচ্চ আদালতে দায়ের হল মামলা। মামলা রুজু করেছেন আইজীবী এমএল শর্মা নামে । আর্জিতে বলা হয়েছে, সংসদকে না জানিয়ে ভারত সরকার ইজরায়েলের ওই সংস্থার সঙ্গে চুক্তি করে। সুতরাং, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে, এই চুক্তিতে সংসদের সমর্থন ছিল না। অতএব চুক্তি অবিলম্বে বাতিল করা হোক। পাশাপাশি চুক্তির অর্থমূল্য সরকারকে ফিরিয়ে আনার নির্দেশ দিক ভারতের সর্বোচ্চ আদালত। মামলায় তুলে ধরা হয়েছে এই চুক্তি সংক্রান্ত নিউ ইয়র্ক টাইমস-য়ে প্রকাশিত প্রতিবেদন। মামলায় এও বলা হয়েছে, এই কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেওয়ার পাশাপাশি ঘটনার সত্যতা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিক ভারতের সর্বোচ্চ আদালত।

পেগাসাস নিয়ে নিউ ইয়র্ক টাইমস একটি খবর প্রকাশ করে। আর সেই খবরে কার্যত দুলে ওঠে মোদি সরকার। ফোনে আঁড়ি পাতার বিষয়টি প্রকাশ হতেই সরকার এটাকে লঘু করে দেখাতে আপ্রাণ চেষ্টা চালায়। সরকার আগাগোড়াই বিবৃতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ালে সরকারের তরফ থেকে বলা হয়, বর্তমানে এটি আদালতের বিরাধীন। তাই, আদালতের বিচার্য বিষয় নিয়ে কোথাও কোনও আলোচনা হতে পারে না। এই বিতর্কের আবহেই নিউ ইয়র্ক টাইমস মোদি সরকারের কীর্তি ফাঁস করে দেয়। এবার সরকারকে আরও চাপে ফেলতে সুপ্রিম কোর্টে রুজু হল মামলা। আদালত কী নির্দেশ দেয়, সেদিকে তাকিয়ে সব পক্ষ।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6